ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কিংবদন্তিদের ছাপিয়ে দ্রাবিড়ের চোখে সর্বকালের সেরা অধিনায়ক কে?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক নির্বাচনে ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের পছন্দ মহেন্দ্র সিং ধোনি। একাধিক কিংবদন্তি অধিনায়কের মধ্য থেকে বেছে নেওয়ার সুযোগ পেয়ে শেষ পর্যন্ত ধোনিকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেটের ‘দ্য ওয়াল’খ্যাত দ্রাবিড়।

ক্রিকইনফোর প্রকাশিত একটি ভিডিওতে ‘উইনার স্টেজ অন’ খেলায় অংশ নেন দ্রাবিড়। সেখানে তাকে ধাপে ধাপে একাধিক কিংবদন্তি অধিনায়কের মধ্য থেকে সেরা নির্বাচন করতে বলা হয়।

শুরুতে স্টিভ স্মিথকে বেন স্টোকস, প্যাট কামিন্স, অর্জুনা রানাতুঙ্গা, কেন উইলিয়ামসন, গ্রায়েম স্মিথ, ইয়ান মরগ্যান, স্টিফেন ফ্লেমিং ও মাইকেল ক্লার্কের চেয়ে এগিয়ে রাখেন দ্রাবিড়। পরে রিকি পন্টিংয়ের বিপক্ষে অ্যালান বোর্ডারকে বেছে নিলেও পরের ধাপে পন্টিংকে পেছনে ফেলে স্টিভ ওয়াহকে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুন  বিপিএলে রংপুর রাইডার্সের নেতৃত্বে পরিবর্তন, লিটন দাস নতুন অধিনায়ক

বিরাট কোহলির নাম এলে অবশ্য কোনো দ্বিধা করেননি দ্রাবিড়। তবে পরের ধাপে কোহলিকে হারিয়ে দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ইমরানকে এগিয়ে রাখার কারণ হিসেবে দ্রাবিড় তার অর্জনের কথা উল্লেখ করেন।

শেষপর্যায়ে ধোনি, ইমরান খান ও স্যার ক্লাইভ লয়েডের মধ্যে একজনকে বেছে নেওয়ার সুযোগ পান দ্রাবিড়। সেখানেও তার চূড়ান্ত পছন্দ হয় ধোনি।

ধোনির পক্ষে দ্রাবিড়ের সিদ্ধান্তের পেছনে রয়েছে তার নেতৃত্বের সাফল্য। ধোনির অধিনায়কত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি—তিনটি বড় আইসিসি শিরোপা জেতে। তার নেতৃত্বেই ভারত প্রথমবার টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল হওয়ার গৌরব অর্জন করে।

ধোনির নেতৃত্ব কাছ থেকে দেখার সুযোগও হয়েছিল দ্রাবিড়ের। বেশ কয়েক বছর তার অধিনায়কত্বে খেলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। ফলে কঠিন পরিস্থিতিতে ধোনির সিদ্ধান্ত নেওয়া এবং দল পরিচালনার ধরন সরাসরি দেখেছেন তিনি।

অন্যদিকে, স্যার ক্লাইভ লয়েডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ ও ১৯৭৯ সালে পরপর দুটি ওয়ানডে বিশ্বকাপ জেতে। ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ১৯৯২ সালে প্রথমবার বিশ্বকাপের শিরোপা জেতে। তবে দ্রাবিড়ের বিচারে ধোনির নেতৃত্বের সাফল্যের ব্যাপ্তিই তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে।

সর্বকালের সেরা অধিনায়ক নিয়ে বিতর্ক থাকলেও দ্রাবিড়ের ব্যক্তিগত পছন্দে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

নিউজটি শেয়ার করুন

কিংবদন্তিদের ছাপিয়ে দ্রাবিড়ের চোখে সর্বকালের সেরা অধিনায়ক কে?

আপডেট সময় ০২:০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক নির্বাচনে ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের পছন্দ মহেন্দ্র সিং ধোনি। একাধিক কিংবদন্তি অধিনায়কের মধ্য থেকে বেছে নেওয়ার সুযোগ পেয়ে শেষ পর্যন্ত ধোনিকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেটের ‘দ্য ওয়াল’খ্যাত দ্রাবিড়।

ক্রিকইনফোর প্রকাশিত একটি ভিডিওতে ‘উইনার স্টেজ অন’ খেলায় অংশ নেন দ্রাবিড়। সেখানে তাকে ধাপে ধাপে একাধিক কিংবদন্তি অধিনায়কের মধ্য থেকে সেরা নির্বাচন করতে বলা হয়।

শুরুতে স্টিভ স্মিথকে বেন স্টোকস, প্যাট কামিন্স, অর্জুনা রানাতুঙ্গা, কেন উইলিয়ামসন, গ্রায়েম স্মিথ, ইয়ান মরগ্যান, স্টিফেন ফ্লেমিং ও মাইকেল ক্লার্কের চেয়ে এগিয়ে রাখেন দ্রাবিড়। পরে রিকি পন্টিংয়ের বিপক্ষে অ্যালান বোর্ডারকে বেছে নিলেও পরের ধাপে পন্টিংকে পেছনে ফেলে স্টিভ ওয়াহকে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুন  ওয়ানডেতে নেতৃত্বে নতুন অধ্যায়, অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ