ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ঘোষণা ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ার ঘোষণা দিয়েছে ইরান।

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান।

আরও পড়ুন  ইসরায়েলের সাইবার ট্র্যাকিংয়ে নিহত হয়েছিলো ইরানের শীর্ষ ব্যক্তিরা

রোববার (১৩ সেপ্টেম্বর) বৈঠক শেষে পেজেশকিয়ান বলেন, দুই দেশ অতীতের বিষয় পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে সম্মত হয়েছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে ইরানের ক্ষোভ নেই। ইরানের মূল আপত্তি হলো এসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে, যেগুলো ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে।

পেজেশকিয়ান আরও বলেন, উপসাগরীয় দেশগুলো ইরানের প্রতিবেশী ও ভাইয়ের মতো। দীর্ঘদিন ধরে তারা পাশাপাশি বসবাস, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা করে আসছে।

এদিকে হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা কমাতে সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির সঙ্গে ইরানের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে বৈঠক করলে তাতে তার কিছু যায় আসে না; বিষয়টি তাদের নিজস্ব সিদ্ধান্ত।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আমিরাতের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ঘোষণা ইরানের

আপডেট সময় ১২:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ার ঘোষণা দিয়েছে ইরান।

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান।

আরও পড়ুন  ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প