ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

রোনালদোর দারুণ পারফরম্যান্সে ১০ জনের দল নিয়ে আল নাসরের জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 379

ছবি: সংগৃহীত

বয়সের খাতায় ৪০ বছর পেরিয়ে গিয়েও নিজের পারফরম্যান্সে তরুণদের হার মানাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল খোলুদ দলের বিপক্ষে নিজের ক্যারিয়ারের ৯২৮তম গোলটি করেছেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) রাতে ১০ জনের দল নিয়ে মাঠে নেমে আল নাসর ৩-১ ব্যবধানে জয় পায়। এই ম্যাচে রোনালদোর দারুণ কীর্তির পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের জয়ে। প্রথমার্ধেই আল নাসর ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

আরও পড়ুন  রোনালদোর জোড়া গোল, শিরোপার দৌড়ে টিকে রইল আল-নাসর

ম্যাচের শুরুতেই ৪মিনিটে রোনালদোর এক অদম্য গোল। বাঁ প্রান্তে সাদিও মানের পাস পেয়ে কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরান গোলমুখে শট নিতে গিয়ে মিস করেন। তবে রোনালদো কোনো ভুল করেননি, গোলরক্ষক ও ডিফেন্ডারের ফাঁকে বল পাঠিয়ে গোল করলেন।

এরপর ২৬ মিনিটে দ্বিতীয় গোলটিতে রোনালদোর অসাধারণ পাস ছিল। মাঝমাঠ থেকে তিনি লম্বা পাসে আল নাজদিকে বল দেন, আর আল নাজদির পাসে সেনেগালিজ ফরোয়ার্ড মানে গোল করেন।

তবে বিরতির আগে ৩-০ ব্যবধান নিশ্চিত করে নাসর। ৪১তম মিনিটে ডুরান তার নিচু শটে গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ১০ জনে পরিণত হলেও আল নাসর প্রতিপক্ষকে সহজে গোলের সুযোগ দেয়নি।

৫৬ মিনিটে নাওয়াফ বউশালের হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পরেও আল নাসর অনেকটা শান্তিপূর্ণভাবে খেলে। তবে ৭২ মিনিটে খোলুদ একটি গোল শোধ করলেও ম্যাচটি ৩-১ ব্যবধানে শেষ হয়।

এই জয়ে আল নাসর ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে অবস্থান করছে। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১০। এখন পর্যন্ত এই মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদো ২৪ ম্যাচে ১৯ গোল করেছেন, যা তাকে সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

রোনালদোর দারুণ পারফরম্যান্সে ১০ জনের দল নিয়ে আল নাসরের জয়

আপডেট সময় ১১:২৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

বয়সের খাতায় ৪০ বছর পেরিয়ে গিয়েও নিজের পারফরম্যান্সে তরুণদের হার মানাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল খোলুদ দলের বিপক্ষে নিজের ক্যারিয়ারের ৯২৮তম গোলটি করেছেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) রাতে ১০ জনের দল নিয়ে মাঠে নেমে আল নাসর ৩-১ ব্যবধানে জয় পায়। এই ম্যাচে রোনালদোর দারুণ কীর্তির পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের জয়ে। প্রথমার্ধেই আল নাসর ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

আরও পড়ুন  আবার একসঙ্গে মেসি-রোনালদো? ক্লাব বিশ্বকাপে জেগেছে এক দলে খেলার সম্ভাবনা