ভারতে গরুর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক, পুলিশের হাতে আটক
- আপডেট সময় ০২:০১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 27
ভারতের গুজরাটে দুই বছর বয়সী একটি গরুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তের নাম কানুভাই গোন্ডালিয়া। তিনি রাজ্যের রাজকোট জেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গরুটির মালিক স্থানীয় গবাদিপশু পালনকারী মেরখিভাই চাভদা। রাজকোট জেলার একটি গ্রামে মালিকের বাড়ি থেকে গরুটি বেরিয়ে যাওয়ার পর ঘটনাটি ঘটে বলে অভিযোগ।
গরুটিকে খুঁজতে বের হয়ে চাভদা একটি শ্মশানঘাটের কাছে যান। সেখানে তিনি গোন্ডালিয়াকে গরুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন।
পুলিশের দাবি, গরুটির মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় সেখানে থাকা আরেক স্থানীয় বাসিন্দা মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও ধারণ করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে চাভদা পুলিশের কাছে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে গোন্ডালিয়ার বিরুদ্ধে ভারতের প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০-এর ১১(১)(এ) ধারায় মামলা করা হয়। এরপর তাকে হেফাজতে নেয় পুলিশ।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে পরবর্তী আইনি প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।





















