ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ ১৪৯ বছর পর টেস্টে নতুন ইতিহাস গড়লেন জো রুট শিশু ধর্ষণ মামলায় চট্টগ্রামে প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে মেধার অভাব নেই, প্রয়োজন গবেষণার সুযোগ: মাহদী আমিন গ্যাস সংকটের মূল কারণ অনুসন্ধান ও উত্তোলনে ঘাটতি: একান্ত সাক্ষাৎকারে ড. বদরুল ইমাম গালিগালাজ আর গঠনমূলক সমালোচনা এক বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি

১৪৯ বছর পর টেস্টে নতুন ইতিহাস গড়লেন জো রুট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

টেস্ট ক্রিকেটের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও নিজেকে আলাদা করে তুলতে পারেন যে ব্যাটার, তিনিই আসল মাস্টার। ইংল্যান্ডের জো রুট ঠিক সেই কাজটাই করে দেখিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টের চতুর্থ ইনিংসে তিনি এমন এক রেকর্ড গড়েছেন, যা টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে আর কেউ পারেননি।

পাকিস্তান ১৩০ রানের লক্ষ্য দিয়েছিল। ইনিংসের শুরুতেই বেন ডাকেট ও এমিলিও গে উইকেট হারাতেই ইংল্যান্ড বিপদে পড়ে যায়। চার নম্বরে নেমে রুট দলকে সামলে নেন। জর্ডান কক্সের সঙ্গে অপরাজিত থেকে তিনি ৬২ রান করেন। ইংল্যান্ড সহজেই জয় তুলে নেয় এবং সিরিজ ৩-০ তে শেষ করে।

এই ইনিংসে রুটের চতুর্থ ইনিংসের মোট রান পৌঁছেছে ২ হাজার ৫৯-এ। টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন। চতুর্থ ইনিংসে ব্যাটিং করা সবসময়ই কঠিন। পিচ ভাঙা থাকে, মানসিক চাপ থাকে। সেই পরিস্থিতিতেই রুট নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

একই সঙ্গে এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের ৬৯তম ফিফটি। এতে তিনি শচীন টেন্ডুলকারকে (৬৮টি) ছাড়িয়ে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে একা হয়ে গেছেন। কম ইনিংসে খেলেই তিনি এই রেকর্ডটা করেছেন। এছাড়া এটি তাঁর ১১০তম ইনিংস যেখানে তিনি অন্তত ৫০ বা তার বেশি রান করেছেন (৪১টি সেঞ্চুরিসহ)।

এজবাস্টনেও নতুন ইতিহাস হয়েছে। রুট প্রথম ব্যাটার হিসেবে এই মাঠে ১ হাজার রানের ঘর ছুঁয়েছেন। এখন তাঁর রান ১ হাজার ১৮। লর্ডস (২ হাজার ২০৩), ওল্ড ট্রাফোর্ড (১ হাজার ১২৮) ও দ্য ওভাল (১ হাজার ৫০)-এর পর এটি তাঁর চতুর্থ ভেন্যু। জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংয়ের পর মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে তিনি চারটি আলাদা মাঠে হাজার রানের ক্লাবে ঢুকেছেন।

ফিল্ডিংয়েও রেকর্ড তাঁর দখলে। স্পেশালিস্ট ফিল্ডার হিসেবে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ (২২০) এখন রুটের। স্টিভেন স্মিথকে (২১৯) তিনি ছাড়িয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

১৪৯ বছর পর টেস্টে নতুন ইতিহাস গড়লেন জো রুট

আপডেট সময় ০৬:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬