শেষ ২০ মিনিটের আতঙ্কে কি ঘুম হবে স্পেনের
- আপডেট সময় ০৩:২৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 10
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে ম্যাচের শেষ ২০ মিনিট। লিওনেল স্কালোনির দল বারবার প্রমাণ করেছে, শেষ বাঁশি না বাজা পর্যন্ত তারা হাল ছাড়ে না। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত একের পর এক গুরুত্বপূর্ণ গোল এসেছে ম্যাচের শেষ ভাগে, যা তাদের টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলেছে।
আর্জেন্টিনার শেষ ২০ মিনিটের গুরুত্বপূর্ণ গোলগুলোর ধারাবাহিকতা:
আলজেরিয়ার বিপক্ষে (৩-০): লিওনেল মেসি ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
অস্ট্রিয়ার বিপক্ষে (২-০): ৯০+৫ মিনিটে মেসির গোল জয় নিশ্চিত করে।
জর্ডানের বিপক্ষে (৩-১): ৮০ মিনিটে ফ্রি-কিকে গোল করেন মেসি।
কেপ ভার্দের বিপক্ষে (৩-২, অতিরিক্ত সময়): ৯২ মিনিটে লাউতারো মার্টিনেজ সমতা ফেরান, পরে ১১১ মিনিটে আত্মঘাতী গোলে জয় পায় আর্জেন্টিনা।
মিশরের বিপক্ষে (৩-২): ৭৯ মিনিটের পর শেষ ১১ মিনিট ও যোগ করা সময়ে টানা তিন গোল করে ০-২ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা।
সুইজারল্যান্ডের বিপক্ষে (৩-১): ১১২ মিনিটে জুলিয়ান আলভারেজ এবং ১২০+১ মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে সেমিফাইনাল নিশ্চিত করেন।
ইংল্যান্ডের বিপক্ষে (২-১): ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান, এরপর ৯২ মিনিটে লাউতারো মার্টিনেজের জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত হয়।
ফাইনালে শেষ ২০ মিনিটের আতঙ্কে কি ঘুমে হবে স্পেনের?
এই ধারাবাহিকতা প্রমাণ করে, আর্জেন্টিনার সবচেয়ে ভয়ংকর সময় ম্যাচের শেষ ২০ মিনিট। ফিফার পরিসংখ্যানেও দেখা যাচ্ছে, দলটির নকআউট পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলগুলোর বড় অংশই এসেছে ৭৫ মিনিটের পর বা অতিরিক্ত সময়ে। পুরো টুর্নামেন্টে শেষ ১৫ মিনিটে গোল হওয়ার প্রবণতাও সবচেয়ে বেশি ছিল।
ফলে স্পেনের বিপক্ষে ফাইনালে একটাই সতর্কবার্তা স্পষ্ট— আর্জেন্টিনার বিপক্ষে শেষ বাঁশি বাজার আগে কোনো লিডই নিরাপদ নয়।






















