ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 90

ছবি সংগৃহীত

বাইশ গজে গতির ঝড় তুলে আইসিসির মাসসেরা ক্রিকেটারের মুকুট জিতলেন বাংলাদেশের উদীয়মান ফাস্ট বোলার নাহিদ রানা। গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আজ বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ওমানের যতীন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে এই মর্যাদাপূর্ণ পুরস্কার নিজের করে নিলেন নাহিদ।

নাহিদ রানা বাংলাদেশের চতুর্থ পুরুষ ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা হওয়ার গৌরব অর্জন করলেন। এর আগে টাইগারদের মধ্যে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ এই পুরস্কার জিতেছিলেন। গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জেতাতে প্রধান ভূমিকা রাখেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচে কিছুটা ছন্দহীন থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে ৩২ রান খরচায় ৫ উইকেট শিকার করে কিউই ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন নাহিদ। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচেও নেন ২ উইকেট। পুরো সিরিজে ১৬.৭৫ গড় ও ৪.৪৬ ইকোনমি রেটে বোলিং করে তিনি সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন।

আরও পড়ুন  আইসিসি ও এসিসি সভায় প্রতিনিধিত্ব করবেন তামিম

আইসিসির এই বিশেষ স্বীকৃতির পর উচ্ছ্বসিত নাহিদ রানা বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসির মাসসেরা হওয়া দারুণ অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স করায় সিরিজটা আমার কাছে আরও বিশেষ হয়ে থাকবে। আমার ওপর আস্থা রাখার জন্য দল ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞ।” ২০২৬ সালের এপ্রিল মাসের এই অর্জন নাহিদের ক্যারিয়ারে এক নতুন মাইলফলক হিসেবে যুক্ত হলো।

নিউজটি শেয়ার করুন

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

আপডেট সময় ০৭:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬