ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সেরা ক্রিকেট খেললে সবকিছু সম্ভব’, ত্রিদেশীয় সিরিজের আগে লিটন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর আবারও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী ওয়ানডে অধিনায়ক লিটন দাস। তাঁর বিশ্বাস, দলের খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো অর্জনই সম্ভব।

সাত বছর আগে সর্বশেষ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। এ সময়ে এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপের মতো বহুদেশীয় আসরে অংশ নিলেও ত্রিদেশীয় সিরিজে খেলা হয়নি তাদের। দীর্ঘ বিরতির পর আবারও এমন টুর্নামেন্টে মাঠে নামছে দলটি।

এ পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ শিরোপা জিতেছে মাত্র একবার। ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টাইগাররা।

আরও পড়ুন  বিপিএলে উড়ন্ত চলতে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর ২৪ রানের জয়

এ ধরনের টুর্নামেন্ট দলের উন্নতিতে ভূমিকা রাখে বলে মনে করেন লিটন। আজ আবুধাবিতে সাংবাদিকদের তিনি বলেন, “ত্রিদেশীয় সিরিজ খেললে একটা বাড়তি চাপ থাকে। তিনটা দলের জন্য একইরকম চাপ থাকবে যে ফাইনালে উঠতে হবে। আপনি যখন সিরিজ খেলেন কোনো একটা চাপ আসে না কারণ আপনি জানেন প্রথম ম্যাচ হেরে গেলেও একটা সুযোগ থাকে। কিন্তু এখানে হেরে গেলে রানরেটের বিষয় চলে আসে।”

গত জুলাইয়ে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে এর আগে টানা চারটি সিরিজ জিতেছিল দলটি। পরে র‍্যাঙ্কিংয়ে সেরা নয়ে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করে বাংলাদেশ।

সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে আসন্ন সিরিজেও ভালো করতে চান লিটন। তাঁর ভাষায়, “আমাদের ছেলেরা খুবই ভালো ক্রিকেট খেলছে গত কয়েকটা সিরিজে। আমাদের পরিপক্বতা অনেক বেড়েছে। আশা করি আমরা এখানে ভালো ক্রিকেট খেলব।”

এই সিরিজের মধ্য দিয়েই পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন শুরু করছেন লিটন। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে আগামী বছরের অক্টোবর পর্যন্ত তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে শুরু হচ্ছে তাঁর নতুন অধ্যায়।

দলের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী লিটন বলেন, “আপনি যদি দেখেন এই দলটা অনেক ভালো ভালো সিরিজ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে অনেক ভালো খেলেছে। আমার কাছে মনে হয় এই দলটাতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে আর সঙ্গে আমরা যাঁরা সিনিয়র আছি—যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি তাহলে সবকিছু সম্ভব।”

নিউজটি শেয়ার করুন

সেরা ক্রিকেট খেললে সবকিছু সম্ভব’, ত্রিদেশীয় সিরিজের আগে লিটন

আপডেট সময় ১১:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দীর্ঘ সাত বছর পর আবারও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী ওয়ানডে অধিনায়ক লিটন দাস। তাঁর বিশ্বাস, দলের খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো অর্জনই সম্ভব।

সাত বছর আগে সর্বশেষ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। এ সময়ে এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপের মতো বহুদেশীয় আসরে অংশ নিলেও ত্রিদেশীয় সিরিজে খেলা হয়নি তাদের। দীর্ঘ বিরতির পর আবারও এমন টুর্নামেন্টে মাঠে নামছে দলটি।

এ পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ শিরোপা জিতেছে মাত্র একবার। ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টাইগাররা।

আরও পড়ুন  ভারতের বিপক্ষে ৩৭১ রান তাড়া করে টেস্ট জিতে ইংল্যান্ডের বাজবল কীর্তি