ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সিরিজ হারলেও আইসিসি র‌্যাংকিংয়ে ৪৮ ধাপ এগোলেন স্পিনার সুলতানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 110

ছবি সংগৃহীত

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। তবে দলীয় ব্যর্থতার মাঝেও আইসিসির সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদে বড় সুখবর পেয়েছেন স্পিনার সুলতানা খাতুনসহ বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার।

সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে এক লাফে ৪৮ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন সুলতানা খাতুন। তিন ম্যাচে ১০ ওভারে মাত্র ৫৮ রান খরচ করেন তিনি। সেরা বোলিং ফিগার ছিল ৬ রানে ৩ উইকেট এবং প্রতি উইকেটে গড় খরচ মাত্র ৯.৬৬ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি হয়েছে তাঁরই।

আরও পড়ুন  আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

ব্যাটারদের র‌্যাংকিংয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বাংলাদেশের। শারমিন আক্তার সুপ্তা ১০ ধাপ এগিয়ে ৩৭তম, স্বর্ণা আক্তার ১৯ ধাপ এগিয়ে ৬২তম এবং দিলারা আক্তার ৫ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে অবস্থান করছেন।

বৈশ্বিক র‌্যাংকিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে মেয়েদের টি-টোয়েন্টির সেরা ব্যাটার হিসেবে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভোল। ৭৮৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আরেক অস্ট্রেলিয়ান বেথ মুনি এবং তৃতীয় স্থানে রয়েছেন লরা ওলভার্ট। এছাড়া হেইলি ম্যাথিউস চতুর্থ এবং স্মৃতি মান্ধানা পঞ্চম স্থানে আছেন।

নিউজটি শেয়ার করুন

সিরিজ হারলেও আইসিসি র‌্যাংকিংয়ে ৪৮ ধাপ এগোলেন স্পিনার সুলতানা

আপডেট সময় ০৫:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। তবে দলীয় ব্যর্থতার মাঝেও আইসিসির সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদে বড় সুখবর পেয়েছেন স্পিনার সুলতানা খাতুনসহ বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার।

সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে এক লাফে ৪৮ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন সুলতানা খাতুন। তিন ম্যাচে ১০ ওভারে মাত্র ৫৮ রান খরচ করেন তিনি। সেরা বোলিং ফিগার ছিল ৬ রানে ৩ উইকেট এবং প্রতি উইকেটে গড় খরচ মাত্র ৯.৬৬ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি হয়েছে তাঁরই।

আরও পড়ুন  আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের আভাস আইসিসির