ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

৮ রানেই নেই ৬ উইকেট! দিল্লির লজ্জার বিশ্বরেকর্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 113

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ার রেশ কাটতে না কাটতেই আইপিএলে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের নজির গড়ল দিল্লি ক্যাপিটালস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে গতকাল সোমবার মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেছে অক্ষর প্যাটেলের দল। এদিন পাওয়ার প্লে-তে মাত্র ৮ রানে ৬ উইকেট হারিয়ে আইপিএল ইতিহাসের এক লজ্জার রেকর্ড নিজেদের করে নিয়েছে দিল্লি।

দিল্লির এই ধসে একাধিক নতুন রেকর্ড যুক্ত হয়েছে আইপিএলের পাতায়। পাওয়ার প্লে-তে (প্রথম ৬ ওভার) ৬ উইকেট হারিয়ে মাত্র ১৩ রান সংগ্রহ করেছে তারা, যা আইপিএল ইতিহাসের সর্বনিম্ন পাওয়ার প্লে স্কোর। এর আগের সর্বনিম্ন ছিল ১৪ রান। এছাড়া মাত্র ৮ রানে ৬ উইকেট হারানোও এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ঘটনা। মাত্র ১৩৮ বলে শেষ হওয়া এই ম্যাচটি আইপিএলের দ্বিতীয় সংক্ষিপ্ততম ম্যাচ হিসেবেও জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বেঙ্গালুরুর বোলাররা এদিন দিল্লির ব্যাটারদের দাঁড়াতেই দেননি। স্পিনার সুয়াশ শর্মা ৪ ওভারের স্পেলে ২০টি ডট বল করে আইপিএল ইতিহাসের এক ইনিংসে কোনো স্পিনারের সর্বোচ্চ ডট বলের কীর্তি গড়েন। একই স্পেলে মাত্র ৭ রান খরচ করে তিনি আইপিএলের সবচেয়ে মিতব্যয়ী বা ইকোনমিক্যাল স্পিনারের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। পেসার জশ হ্যাজলউড ৪টি এবং ভুবনেশ্বর কুমার ৩টি উইকেট শিকার করে পাওয়ার প্লে-তেই দিল্লির কোমর ভেঙে দেন।

দিল্লির দেওয়া মাত্র ৭৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরু জয় পায় ৮১ বল হাতে রেখেই। ২৩ রানে অপরাজিত থাকা বিরাট কোহলি এদিন এক অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন। প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে ৯ হাজার (৯,০১২) রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন তাঁর দখলে; চেন্নাইয়ের বিপক্ষে ১১৭৪ এবং দিল্লির বিপক্ষে ১১৭২ রান করেছেন এই তারকা।

দিল্লির করা এই ৭৫ রান আইপিএলের ইতিহাসে সপ্তম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে কলকাতা ও দিল্লির ৬৭ রানে অলআউট হওয়ার রেকর্ড থাকলেও মাত্র ৮ রানে ৬ উইকেট হারানো দিল্লিকে নতুন করে লজ্জার মুখে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

৮ রানেই নেই ৬ উইকেট! দিল্লির লজ্জার বিশ্বরেকর্ড

আপডেট সময় ০৯:১৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ার রেশ কাটতে না কাটতেই আইপিএলে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের নজির গড়ল দিল্লি ক্যাপিটালস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে গতকাল সোমবার মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেছে অক্ষর প্যাটেলের দল। এদিন পাওয়ার প্লে-তে মাত্র ৮ রানে ৬ উইকেট হারিয়ে আইপিএল ইতিহাসের এক লজ্জার রেকর্ড নিজেদের করে নিয়েছে দিল্লি।

দিল্লির এই ধসে একাধিক নতুন রেকর্ড যুক্ত হয়েছে আইপিএলের পাতায়। পাওয়ার প্লে-তে (প্রথম ৬ ওভার) ৬ উইকেট হারিয়ে মাত্র ১৩ রান সংগ্রহ করেছে তারা, যা আইপিএল ইতিহাসের সর্বনিম্ন পাওয়ার প্লে স্কোর। এর আগের সর্বনিম্ন ছিল ১৪ রান। এছাড়া মাত্র ৮ রানে ৬ উইকেট হারানোও এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ঘটনা। মাত্র ১৩৮ বলে শেষ হওয়া এই ম্যাচটি আইপিএলের দ্বিতীয় সংক্ষিপ্ততম ম্যাচ হিসেবেও জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন  আইপিএলের শিরোপা হাতে কোহলির কান্না: বেঙ্গালুরুর ১৮ বছরের অপেক্ষার অবসান