ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা জিলকদ মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় বসছে জাতীয় কমিটি শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার অনুমতি মেলেনি ইরানের, হরমুজ প্রণালিতে আটকা ‘বাংলার জয়যাত্রা’ গরুর দুধের পুষ্টি ও শিশুর নিরাপত্তা: মায়েদের জন্য জরুরি স্বাস্থ্য টিপস সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আবারও আলোচনার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের

কোপা দেল রেতে সেল্টা ভিগোর বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / 249

কোপা দেল রেতে সেল্টা ভিগোর বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত সময়ের শেষ দিকে ১৮ বছর বয়সী এন্দ্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে শুরুটা দারুণ করলেও মাঝে খেই হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। ৩৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র।
আনচেলত্তির দলকে চ্যালেঞ্জ জানাতে থাকা সফরকারি দলটি ৮৩ মিনিটে জোনাথন বাম্বার গোলে ২-১ এ ব্যবধান কমায়। ইনজুরি টাইমে স্পটকিক থেকে গোল আদায় করে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায় সেল্টা ভিগোর মার্কোস আলোনসো।
অতিরিক্ত সময়ে নিষ্প্রাণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় রিয়াল মাদ্রিদ। যেখানে ১১ মিনিটের ব্যবধানে ব্রাজিলিয়ান তরুণ ফরোওয়ার্ড এন্দ্রিকের জোড়া গোল ও ভালভার্দের সফল ফিনিশিংয়ে বড় জয়ে শেষ আট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন  রিয়ালকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি, ইতিহাসের হাতছানি

নিউজটি শেয়ার করুন

কোপা দেল রেতে সেল্টা ভিগোর বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ১২:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

কোপা দেল রেতে সেল্টা ভিগোর বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত সময়ের শেষ দিকে ১৮ বছর বয়সী এন্দ্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে শুরুটা দারুণ করলেও মাঝে খেই হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। ৩৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র।
আনচেলত্তির দলকে চ্যালেঞ্জ জানাতে থাকা সফরকারি দলটি ৮৩ মিনিটে জোনাথন বাম্বার গোলে ২-১ এ ব্যবধান কমায়। ইনজুরি টাইমে স্পটকিক থেকে গোল আদায় করে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায় সেল্টা ভিগোর মার্কোস আলোনসো।
অতিরিক্ত সময়ে নিষ্প্রাণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় রিয়াল মাদ্রিদ। যেখানে ১১ মিনিটের ব্যবধানে ব্রাজিলিয়ান তরুণ ফরোওয়ার্ড এন্দ্রিকের জোড়া গোল ও ভালভার্দের সফল ফিনিশিংয়ে বড় জয়ে শেষ আট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন  রিয়ালের জয়ে চাপে বার্সা ভ্যালেন্সিয়াকে হারিয়ে শক্ত অবস্থানে মাদ্রিদ