ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি ও পিএসজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 477

ছবি সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হচ্ছে পিএসজি ও ইন্টার মায়ামি। কাগজে-কলমে এটি দুই দলের লড়াই হলেও বাস্তবে ম্যাচটি আবর্তিত হচ্ছে লিওনেল মেসিকে ঘিরে। সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামছেন তিনি, যা ফরাসি গণমাধ্যমে মিলিয়েছে আবেগ, উত্তেজনা আর পুরনো ক্ষোভের সুর। ফ্রান্সের প্রভাবশালী ক্রীড়া দৈনিক লে’কিপ লিখেছে “মেসি, সবকিছু ক্ষমা করা হয়নি।” প্যারিসে কাটানো বিতর্কিত দুই মৌসুম এখনো ভুলতে পারেনি সমর্থকরা।

২০২১ থেকে ২০২৩ পর্যন্ত পিএসজির হয়ে লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগের সাফল্য আসেনি মেসির সময়ে। ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরবে ভ্রমণ করায় মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধও করেছিল পিএসজি। এর সঙ্গে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতায় পিএসজির ভক্ত ও কর্মকর্তাদের সঙ্গে তার দূরত্ব বেড়ে যায় আরও।

আরও পড়ুন  মেসির গোল বৃথা, মিনেসোটার বিপক্ষে বড় হার ইন্টার মায়ামির

পিএসজি অবশ্য মেসিকে ছাড়া ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছে। কিন্তু এবার ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্বে ব্রাজিলের বোটাফোগোর কাছে হেরে কিছুটা চাপে আছে তারা। শক্তির বিচারে অবশ্য ফুটবল বিশেষজ্ঞদের চোখে পিএসজি এগিয়ে। তবে মায়ামিতেও মেসির সঙ্গে রয়েছেন সুয়ারেজ, বুসকেটস আর আলবা। যদিও বয়সের কারণে ৩৮ বছর বয়সী সুয়ারেজ আগের মতো ক্ষিপ্র নন। মেসিও ৩৮, কিন্তু এখনো ফ্রি কিক হোক বা প্রতিপক্ষকে চমকে দেওয়া নিজের নামের প্রতি সুবিচার করেই যাচ্ছেন এই বিশ্বকাপজয়ী তারকা।

বার্সেলোনার হয়ে পিএসজির বিপক্ষে ১০ ম্যাচে মেসি করেছেন ৬টি গোল। পিএসজিতে খেলে ৭৫ ম্যাচে তার নামের পাশে ৩২ গোল ও ৩৫টি অ্যাসিস্ট। মায়ামির জার্সিতে ৬২ ম্যাচে মেসি করেছেন ৫০ গোল, ২৪ অ্যাসিস্ট।

তবে শুধু আক্রমণভাগের উপর নির্ভর করলে চলবে না। মায়ামির রক্ষণভাগের দুর্বলতা চোখে পড়ছে মেজর লিগ সকারে ১৬ ম্যাচে ২৭টি গোল হজম করেছে তারা। ক্লাব বিশ্বকাপের তিন ম্যাচে খেয়েছে তিনটি গোল। গ্রুপপর্বে পালমেইরাসের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও সমতায় শেষ করে মায়ামি।

তবু পোর্তোর বিপক্ষে ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারে মায়ামি, যেখানে ৮ মিনিটে পিছিয়ে থেকেও জিতেছিল মেসির দল। ওই ম্যাচেই যুক্তরাষ্ট্রের প্রথম ক্লাব হিসেবে ইউরোপের ক্লাব হারানোর ইতিহাস গড়েছে তারা।

পিএসজির কোচ লুইস এনরিকো জানেন মেসিকে কীভাবে আটকাতে হবে। বার্সেলোনায় তার অধীনে মেসি-সুয়ারেজ-নেইমার জুটি জিতেছিল ট্রেবল। মায়ামির বর্তমান কোচ মাশচেরানোও সেই দলের অংশ ছিলেন। তিনি বলেন, “এনরিকের মতো একজন মহান কোচের বিপক্ষে খেলা বিশেষ কিছু।”

নিউজটি শেয়ার করুন

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি ও পিএসজি

আপডেট সময় ১২:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হচ্ছে পিএসজি ও ইন্টার মায়ামি। কাগজে-কলমে এটি দুই দলের লড়াই হলেও বাস্তবে ম্যাচটি আবর্তিত হচ্ছে লিওনেল মেসিকে ঘিরে। সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামছেন তিনি, যা ফরাসি গণমাধ্যমে মিলিয়েছে আবেগ, উত্তেজনা আর পুরনো ক্ষোভের সুর। ফ্রান্সের প্রভাবশালী ক্রীড়া দৈনিক লে’কিপ লিখেছে “মেসি, সবকিছু ক্ষমা করা হয়নি।” প্যারিসে কাটানো বিতর্কিত দুই মৌসুম এখনো ভুলতে পারেনি সমর্থকরা।

২০২১ থেকে ২০২৩ পর্যন্ত পিএসজির হয়ে লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগের সাফল্য আসেনি মেসির সময়ে। ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরবে ভ্রমণ করায় মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধও করেছিল পিএসজি। এর সঙ্গে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতায় পিএসজির ভক্ত ও কর্মকর্তাদের সঙ্গে তার দূরত্ব বেড়ে যায় আরও।

আরও পড়ুন  মেসির জাদুতে ইন্টার মায়ামি আবারও শিরোপার দ্বারপ্রান্তে