ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হচ্ছে কাল

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না লিটন, দলে ইমনের অন্তর্ভুক্তি!  

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 421

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে চলছে জোর গুঞ্জন। ইতোমধ্যেই তামিম ইকবালের অবসর এবং সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞা নিশ্চিত করেছে তাদের না থাকার খবর। এবার বাদ পড়ার তালিকায় যোগ হতে যাচ্ছেন আরও এক পরিচিত নাম—উইকেটকিপার ব্যাটার লিটন দাস।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হচ্ছে না ফর্মহীন লিটনের। নির্বাচকদের আস্থার জায়গা হারানো এই ব্যাটারকে নিয়ে আর ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। লিটনের পরিবর্তে স্কোয়াডে ডাক পাচ্ছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। শেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বড় মঞ্চে এবার নিজের জায়গা পাকা করার সুযোগ থাকছে তার।

আরও পড়ুন  পারিশ্রমিক না পেয়ে দূর্বার রাজশাহীর বিপিএল এর অনুশীলন বয়কট 

সবকিছু ঠিক থাকলে রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকছে দলগুলোর।

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:

তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হচ্ছে কাল

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না লিটন, দলে ইমনের অন্তর্ভুক্তি!  

আপডেট সময় ১২:০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে চলছে জোর গুঞ্জন। ইতোমধ্যেই তামিম ইকবালের অবসর এবং সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞা নিশ্চিত করেছে তাদের না থাকার খবর। এবার বাদ পড়ার তালিকায় যোগ হতে যাচ্ছেন আরও এক পরিচিত নাম—উইকেটকিপার ব্যাটার লিটন দাস।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হচ্ছে না ফর্মহীন লিটনের। নির্বাচকদের আস্থার জায়গা হারানো এই ব্যাটারকে নিয়ে আর ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। লিটনের পরিবর্তে স্কোয়াডে ডাক পাচ্ছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। শেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বড় মঞ্চে এবার নিজের জায়গা পাকা করার সুযোগ থাকছে তার।

আরও পড়ুন  বাংলাদেশ ইস্যুতে ক্ষুব্ধ পাকিস্তান, বিশ্বকাপে দল না পাঠানোর ইঙ্গিত সরকারের