ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়

আইসিসির সিইও জিওফ অ্যালারডাইসের পদত্যাগ: নতুন চ্যালেঞ্জের পথে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 522

ছবি: সংগৃহীত

চার বছর দায়িত্ব পালনের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন জিওফ অ্যালারডাইস। আগামী চ্যাম্পিয়নস ট্রফির আগে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আইসিসি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। ২০২১ সালে পূর্ণকালীন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আট মাস ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছিলেন অ্যালারডাইস।

আরও পড়ুন  জনরোষের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী

অ্যালারডাইস ২০১২ সালে আইসিসিতে যোগ দেন এবং ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন। তার পদত্যাগের সিদ্ধান্ত আসে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ার মাত্র দুই মাস পর।

এক বিবৃতিতে অ্যালারডাইস বলেন, “আইসিসির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা ছিল সম্মানের। ক্রিকেটের বিশ্বব্যাপী বিস্তার এবং আইসিসির সদস্যদের জন্য শক্তিশালী বাণিজ্যিক ভিত্তি তৈরিতে আমরা যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত। নতুন চ্যালেঞ্জ নেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মনে করি।”

আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “অ্যালারডাইসের নেতৃত্বে ক্রিকেটের অগ্রগতি উল্লেখযোগ্য। তার কঠোর পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞ ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”

অ্যালারডাইসের পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে দেরি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনসংক্রান্ত বিশৃঙ্খলা তার পদত্যাগের কারণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আইসিসির সিইও জিওফ অ্যালারডাইসের পদত্যাগ: নতুন চ্যালেঞ্জের পথে

আপডেট সময় ১১:১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

চার বছর দায়িত্ব পালনের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন জিওফ অ্যালারডাইস। আগামী চ্যাম্পিয়নস ট্রফির আগে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আইসিসি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। ২০২১ সালে পূর্ণকালীন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আট মাস ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছিলেন অ্যালারডাইস।

আরও পড়ুন  ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চাওয়ায় মন্ত্রিসভার বিরোধ, অবশেষে পদত্যাগ