ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

তাইজুলের ঘূর্ণিতে চট্টগ্রামে ধুঁকছে জিম্বাবুয়ে, স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ টাইগারদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 400

ছবি সংগৃহীত

টসে জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের উইকেটে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। তানজিম হাসান সাকিব ২১ রানে ব্রায়ান বেনেটকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন বাংলাদেশকে। এরপর বেন কারানও থিতু হলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ রান করে তাকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। প্রথম সেশনে ২ উইকেট হারালেও দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেয় জিম্বাবুয়ে। উইলিয়ামস ও ওয়েলচের দৃঢ়তায় বড় স্কোরের আভাস দিচ্ছিল সফরকারীরা।

দলীয় ৭২ রানে ২ উইকেট হারানোর পর উইলিয়ামস ও ওয়েলচ মিলে গড়েন ১০৫ রানের জুটি। স্কোর ১৭৭-এ পৌঁছায়। তবে তৃতীয় সেশনে নাঈম হাসানের জোড়া আঘাতে বদলে যায় ম্যাচের চিত্র। দলীয় ১৭৭ রানে তিনি ফিরিয়ে দেন ক্রেইগ আরভিনকে। পরের বলেই থামিয়ে দেন উইলিয়ামসকেও। দুই সেট ব্যাটারকে ফিরিয়ে স্বস্তি ফেরান টাইগার শিবিরে।

আরও পড়ুন  বাংলাদেশ ও জার্মানির বাণিজ্যিক যোগাযোগে নতুন দ্বার উন্মোচিত হচ্ছে

এরপর শুরু হয় তাইজুলের ঘূর্ণির জাদু। একে একে ফিরিয়ে দেন মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও নিক ওয়েলচকে। ৩৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। মাধেভেরে ১৫, মাসাকাদজা ৬, এনগারাভা শূন্য আর ওয়েলচ করেন ৮ রান। গোল্ডেন ডাক মেরে ফেরেন এনগারাভা।

দিনের শেষ দিকে উইকেটরক্ষক সিগা ও ব্লেসিং মুজারাবানি মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দিন শেষে ৯ উইকেটে ২২৭ রান তুলে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম নেন ৫ উইকেট, নাঈম হাসান ২টি ও তানজিম হাসান সাকিব ১টি উইকেট শিকার করেন।

প্রথম দিনের খেলা শেষে পাল্লা ভারি বাংলাদেশের দিকেই। দ্বিতীয় দিন শুরুতে জিম্বাবুয়ের শেষ উইকেট তুলে নিতে পারলে, চট্টগ্রাম টেস্টে শক্ত অবস্থানে যেতে পারবে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

তাইজুলের ঘূর্ণিতে চট্টগ্রামে ধুঁকছে জিম্বাবুয়ে, স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ টাইগারদের

আপডেট সময় ০৭:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

টসে জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের উইকেটে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। তানজিম হাসান সাকিব ২১ রানে ব্রায়ান বেনেটকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন বাংলাদেশকে। এরপর বেন কারানও থিতু হলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ রান করে তাকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। প্রথম সেশনে ২ উইকেট হারালেও দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেয় জিম্বাবুয়ে। উইলিয়ামস ও ওয়েলচের দৃঢ়তায় বড় স্কোরের আভাস দিচ্ছিল সফরকারীরা।

দলীয় ৭২ রানে ২ উইকেট হারানোর পর উইলিয়ামস ও ওয়েলচ মিলে গড়েন ১০৫ রানের জুটি। স্কোর ১৭৭-এ পৌঁছায়। তবে তৃতীয় সেশনে নাঈম হাসানের জোড়া আঘাতে বদলে যায় ম্যাচের চিত্র। দলীয় ১৭৭ রানে তিনি ফিরিয়ে দেন ক্রেইগ আরভিনকে। পরের বলেই থামিয়ে দেন উইলিয়ামসকেও। দুই সেট ব্যাটারকে ফিরিয়ে স্বস্তি ফেরান টাইগার শিবিরে।

আরও পড়ুন  স্বর্ণের দামে বড় ধস: ভরিতে কমলো ৬,৫৯০ টাকা