ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিম শেয়ার করে নেটিজেনদের তোপের মুখে প্রকাশ রাজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 188

ছবি সংগৃহীত

ভারতের আম আদমি পার্টি (আপ) ছেড়ে গত শুক্রবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। তাঁর এই দলবদল নিয়ে যখন ভারতজুড়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে, তখনই একটি বিতর্কিত ‘মিম’ শেয়ার করে বড়সড় বিপাকে পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। নিজের সোজাসাপ্টা ও কড়া মন্তব্যের জন্য পরিচিত এই তারকা এবার রাঘব চাড্ডার দলবদলকে অপরাধ জগতের সাথে তুলনা করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

রাঘব চাড্ডার বিজেপি যোগ প্রসঙ্গে প্রকাশ রাজ সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করেন। সেখানে লেখা ছিল, “আমি পুলিশ বাহিনী ছাড়ছি কারণ তারা অপরাধের বিরুদ্ধে লড়াই করার মূল নীতি থেকে সরে গিয়েছে। আর এই কারণেই আমি এখন দাউদ ইব্রাহিমকে আমন্ত্রণ করতে চলেছি।” মিমটির ক্যাপশনে অভিনেতা শুধু লিখেছেন, “জাস্ট আস্কিং” (শুধু জিজ্ঞাসা করছি)।

আরও পড়ুন  ইলন মাস্কের এক্সে লেখা প্রতিযোগিতার ফলাফলে নতুন বিতর্ক

প্রকাশের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র সমালোচনা। নেটিজেনদের একাংশ বিষয়টিকে অত্যন্ত কুরুচিপূর্ণ ও নিম্নরুচির বলে মন্তব্য করেছেন। একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “স্যার, আপনার ভাষার দিকে খেয়াল রাখা উচিত।” অন্য একজন প্রশ্ন তুলেছেন, “এটি কি একজন প্যান ইন্ডিয়া অভিনেতার ভাষা হতে পারে?” অনেকেই দাবি করেছেন, অভিনেতার রাজনৈতিক হতাশা থেকেই এই ধরণের উসকানিমূলক মন্তব্যের জন্ম।

তবে শুধু প্রকাশ রাজ নন, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও রাঘব চাড্ডার এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। একটি ভিডিও বার্তায় ধ্রুব রাজনীতিকে ‘সবচেয়ে বড় প্রতারক’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের হাত থেকে বাঁচতেই ভয়ে আপ ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন রাঘব।

দলবদল নিয়ে রাজনৈতিক পারদ যখন উর্ধ্বমুখী, তখন প্রকাশ রাজের এই রসিকতা তাঁর ভক্ত ও রাজনৈতিক মহলে নেতিবাচক প্রভাব ফেলছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

মিম শেয়ার করে নেটিজেনদের তোপের মুখে প্রকাশ রাজ

আপডেট সময় ০৪:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ভারতের আম আদমি পার্টি (আপ) ছেড়ে গত শুক্রবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। তাঁর এই দলবদল নিয়ে যখন ভারতজুড়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে, তখনই একটি বিতর্কিত ‘মিম’ শেয়ার করে বড়সড় বিপাকে পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। নিজের সোজাসাপ্টা ও কড়া মন্তব্যের জন্য পরিচিত এই তারকা এবার রাঘব চাড্ডার দলবদলকে অপরাধ জগতের সাথে তুলনা করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

রাঘব চাড্ডার বিজেপি যোগ প্রসঙ্গে প্রকাশ রাজ সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করেন। সেখানে লেখা ছিল, “আমি পুলিশ বাহিনী ছাড়ছি কারণ তারা অপরাধের বিরুদ্ধে লড়াই করার মূল নীতি থেকে সরে গিয়েছে। আর এই কারণেই আমি এখন দাউদ ইব্রাহিমকে আমন্ত্রণ করতে চলেছি।” মিমটির ক্যাপশনে অভিনেতা শুধু লিখেছেন, “জাস্ট আস্কিং” (শুধু জিজ্ঞাসা করছি)।

আরও পড়ুন  ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি