ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় নতুন একটি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির।

আইআরজিসির দাবি, এমকিউ-৯ ড্রোনে ব্যাপক ক্ষয়ক্ষতির পর যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে অবসর নেওয়া এমকিউ-১ ড্রোন আবারও ব্যবহার শুরু করেছে।

আরও পড়ুন  হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে ও থাকবে, ট্রাম্পকে তেহরানের কড়া জবাব

বিবৃতিতে বলা হয়, ‘বিস্ট অব কান্দাহার’ নামে পরিচিত এমকিউ-১ ড্রোনটি আফগানিস্তানে প্রায় ২০ হাজার ঘণ্টা উড়েছে। কয়েক বছর আগে মার্কিন নৌ ও বিমানবাহিনীর বহর থেকে ড্রোনটি সরিয়ে নেওয়া হয়। পরে এর পরিবর্তে এমকিউ-৯ ড্রোন ব্যবহার শুরু করে যুক্তরাষ্ট্র।

আইআরজিসি আরও দাবি করেছে, বিপুলসংখ্যক এমকিউ-৯ ড্রোন ধ্বংস হওয়ার পর যুক্তরাষ্ট্র আবার এমকিউ-১ ড্রোন ব্যবহারে বাধ্য হয়েছে।

তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমকিউ-১ ও এমকিউ-৯—উভয় ধরনের ড্রোনকেই কার্যকরভাবে প্রতিহত করছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

আপডেট সময় ০৬:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় নতুন একটি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির।

আইআরজিসির দাবি, এমকিউ-৯ ড্রোনে ব্যাপক ক্ষয়ক্ষতির পর যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে অবসর নেওয়া এমকিউ-১ ড্রোন আবারও ব্যবহার শুরু করেছে।

আরও পড়ুন  হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল বসাতে চান ট্রাম্প: ওয়াশিংটনের নতুন দাবি