ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দুদক কর্মীদের ঝুঁকি ভাতা বাড়ল, কার্যকর ২০২৮ থেকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যায়ের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়িয়েছে সরকার। কর্মচারীদের গ্রেড ও চাকরির মেয়াদ বিবেচনায় নিয়ে নতুন হারে এ ভাতা নির্ধারণ করা হয়েছে। নতুন হার আগামী ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে।

গত ২ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। পরে ১৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ২০ আগস্ট নির্ধারিত ঝুঁকি ভাতার হার সংশোধন করে নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। চাকরির মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের ঝুঁকি ভাতার পরিমাণও পরিবর্তিত হবে।

আরও পড়ুন  নোয়াখালীতে যুবলীগ কর্মীকে হত্যা, মরদেহ ফেলার সময় আটক ২

নতুন হার অনুযায়ী, গ্রেড-১০-এর কর্মচারীরা চাকরির বয়স পাঁচ বছর বা তার কম হলে মাসে ৩ হাজার ২৪০ টাকা ঝুঁকি ভাতা পাবেন। আগে এ হার ছিল ২ হাজার ৭০০ টাকা। গ্রেড-১১-এর কর্মচারীদের নতুন ভাতা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৪০ টাকা এবং গ্রেড-১২-এর ক্ষেত্রে চাকরির মেয়াদ অনুযায়ী ভাতার হার ২ হাজার ৫২০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১৩-এর কর্মচারীরা পাঁচ বছর বা তার কম চাকরির বয়সে পাবেন ২ হাজার ২৮০ টাকা।

এ ছাড়া গ্রেড-১৪ থেকে গ্রেড-১৮ পর্যন্ত কর্মচারীদের জন্যও চাকরির মেয়াদ অনুযায়ী পৃথক হারে ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১৪-এ এ ভাতা ২ হাজার ১৬০ থেকে ৪ হাজার ৫৬০ টাকা, গ্রেড-১৫-এ ২ হাজার ৪০ থেকে ৪ হাজার ৮০ টাকা, গ্রেড-১৬-এ ১ হাজার ৯২০ থেকে ৩ হাজার ৮৪০ টাকা, গ্রেড-১৭-এ ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা এবং গ্রেড-১৮-এ ১ হাজার ৬৮০ থেকে ৩ হাজার ৩৬০ টাকা পর্যন্ত হবে।

গ্রেড-১৯-এর কর্মচারীদের ক্ষেত্রে চাকরির মেয়াদ অনুযায়ী ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৬০ থেকে ৩ হাজার ২৪০ টাকা পর্যন্ত। আর গ্রেড-২০-এর কর্মচারীরা পাবেন ১ হাজার ৪৪০ থেকে সর্বোচ্চ ৩ হাজার ১২০ টাকা।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত এসব হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

দুদক কর্মীদের ঝুঁকি ভাতা বাড়ল, কার্যকর ২০২৮ থেকে

আপডেট সময় ০৩:২৬:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যায়ের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়িয়েছে সরকার। কর্মচারীদের গ্রেড ও চাকরির মেয়াদ বিবেচনায় নিয়ে নতুন হারে এ ভাতা নির্ধারণ করা হয়েছে। নতুন হার আগামী ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে।

গত ২ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। পরে ১৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ২০ আগস্ট নির্ধারিত ঝুঁকি ভাতার হার সংশোধন করে নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। চাকরির মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের ঝুঁকি ভাতার পরিমাণও পরিবর্তিত হবে।

আরও পড়ুন  দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখাল আদালত