ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবে মত দিল জামায়াতে ইসলামী, অপেক্ষায় বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 391

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব নিয়ে নিজেদের মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে লিখিতভাবে প্রস্তাবনা জমা দেয় দলটি।

সংস্কার প্রস্তাব জমাদানের সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাডভোকেট মতিউর রহমান আকন ও কেন্দ্রীয় পাবলিসিটি ও মিডিয়া সেক্রেটারি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার জানান, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই তারা সুস্পষ্ট মতামত দিয়েছে। নির্বাচনী ব্যবস্থাকে নিরপেক্ষ করতে তারা সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছেন। সংবিধান সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর উদ্যোগের বিষয়ে সুপারিশও তুলে ধরেছেন।

আরও পড়ুন  সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া

এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, কমিশনের কাজের অগ্রগতি নিয়মিত জানানো হবে, তবে প্রতিদিন ব্রিফিং দেওয়ার পরিকল্পনা নেই। তিনি স্পষ্ট করেন যে, কমিশনের ওপর কোনো চাপ নেই এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে।

বিএনপির অবস্থান সম্পর্কে তিনি বলেন, দলটি জানিয়েছে, দু-একদিনের মধ্যে তারা কমিশনের কাছে তাদের মতামত জমা দেবে। কমিশন অপেক্ষা করছে এবং শিগগিরই বিএনপির প্রতিক্রিয়া পাওয়া যাবে বলে আশা করছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, ঈদের পর এনসিপির সঙ্গে বৈঠক হতে পারে, তবে আগামী দুই-তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনা নেই।

সংস্কার প্রস্তাব জমার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দলের আমির ড. শফিকুর রহমানের সভাপতিত্বে দীর্ঘ আলোচনার পরই প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে। জামায়াত সবসময়ই নিরপেক্ষ নির্বাচন, সুশাসন ও দুর্নীতিমুক্ত ব্যবস্থার পক্ষে কাজ করে যাচ্ছে, আর এ বিষয়গুলোকেই তারা সংস্কারের মূল প্রস্তাবনায় গুরুত্ব দিয়েছে।

এদিকে, বৃহস্পতিবার থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দফায় এলডিপির সঙ্গে সংলাপে বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের মতামতও নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবে মত দিল জামায়াতে ইসলামী, অপেক্ষায় বিএনপি

আপডেট সময় ০২:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব নিয়ে নিজেদের মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে লিখিতভাবে প্রস্তাবনা জমা দেয় দলটি।

সংস্কার প্রস্তাব জমাদানের সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাডভোকেট মতিউর রহমান আকন ও কেন্দ্রীয় পাবলিসিটি ও মিডিয়া সেক্রেটারি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার জানান, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই তারা সুস্পষ্ট মতামত দিয়েছে। নির্বাচনী ব্যবস্থাকে নিরপেক্ষ করতে তারা সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছেন। সংবিধান সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর উদ্যোগের বিষয়ে সুপারিশও তুলে ধরেছেন।

আরও পড়ুন  বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল