ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

দুই মাসের মাথায় রাজ্যসভা থেকে পদত্যাগ কোয়েলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 123

ছবি: সংগৃহীত

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কয়েক দিন ধরেই তার পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে সংসদের উচ্চকক্ষের সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর তথ্য সামনে এসেছে।

আরও পড়ুন  দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ

প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন দিন আগে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান কোয়েল মল্লিক। তবে উপরাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে তাকে জানানো হয়, পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য সশরীরে উপস্থিত হতে হবে। যদিও এ বিষয়ে তিনি উপরাষ্ট্রপতির কার্যালয়ে সাক্ষাতের কোনো সময় চেয়েছেন কি না, সে তথ্য জানা যায়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। ওই তালিকায় সাবেক পুলিশ কর্মকর্তা রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় ও আইনজীবী মেনকা গুরুস্বামীর পাশাপাশি স্থান পায় কোয়েল মল্লিকের নামও।

পরে এপ্রিলে দিল্লিতে গিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি। সে সময় রাজনীতিতে যোগদান প্রসঙ্গে কোয়েল বলেছিলেন, মানুষের সেবা ও দেশের জন্য কাজ করার সুযোগকে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন এবং মনোনয়ন পাওয়াকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করেন।

কোয়েলের রাজনীতিতে যোগদান নিয়ে শুরু থেকেই নানা আলোচনা ছিল। বিভিন্ন মহলে তার মনোনয়নের পেছনে নানা কারণ নিয়ে জল্পনা-কল্পনা চললেও সেসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে মেয়ের রাজনৈতিক যাত্রা নিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিকও প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোয়েল পরিণত ও বিচক্ষণ সিদ্ধান্ত নিতে সক্ষম। সৎভাবে মানুষের জন্য কাজ করুক— একজন বাবা হিসেবে সেটিই তার প্রত্যাশা।

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার প্রায় দুই মাসের মধ্যেই কোয়েলের পদত্যাগের খবর সামনে এলো। তবে পদত্যাগের কারণ সম্পর্কে এখনো তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

দুই মাসের মাথায় রাজ্যসভা থেকে পদত্যাগ কোয়েলের

আপডেট সময় ০৬:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কয়েক দিন ধরেই তার পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে সংসদের উচ্চকক্ষের সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর তথ্য সামনে এসেছে।

আরও পড়ুন  ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চাওয়ায় মন্ত্রিসভার বিরোধ, অবশেষে পদত্যাগ