ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ভারতে ধর্মীয় টার্গেটিং বন্ধে জামায়াত আমিরের আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 134

ছবি: সংগৃহীত

ভারতে কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ বা গোত্রকে টার্গেট করে যেন কারো ক্ষতি করা না হয়, সে বিষয়ে ভারত সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে বিশ্বের যেকোনো প্রান্তে ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে নিরীহ মানুষের ওপর নির্যাতনের বিরুদ্ধে তার দল সোচ্চার থাকবে বলে তিনি অঙ্গীকার করেন। শনিবার (৯ মে) জাপান সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের যেকোনো স্থানে নিরীহ জনগোষ্ঠীর ওপর জুলুম করা হলে তারা তার কঠোর বিরোধিতা করবেন। মজলুমের পাশে থাকার নীতিগত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি উল্লেখ করেন, কোনো বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংসতা চালানো কাম্য নয় এবং এই বিষয়ে ভারত সরকারকে তাদের উদ্বেগের কথা জানানো হবে।

আট দিনের জাপান সফর নিয়ে অভিজ্ঞতা ভাগ করে বিরোধীদলীয় নেতা জানান, সফরকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, নগর অবকাঠামো এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন  ফেসবুকে মন্তব্য ঘিরে কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাপক সংঘর্ষ, আহত ২০

তিনি আরও জানান, জাপানি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বাংলাদেশের উন্নয়ন ও কারিগরি সহায়তার বিভিন্ন দিক প্রাধান্য পেয়েছে। সফর শেষে দেশে ফিরে তিনি আন্তর্জাতিক ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সকল প্রকার সাম্প্রদায়িক ও জাতিগত নিপীড়ন বন্ধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

ভারতে ধর্মীয় টার্গেটিং বন্ধে জামায়াত আমিরের আহ্বান

আপডেট সময় ০৬:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

ভারতে কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ বা গোত্রকে টার্গেট করে যেন কারো ক্ষতি করা না হয়, সে বিষয়ে ভারত সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে বিশ্বের যেকোনো প্রান্তে ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে নিরীহ মানুষের ওপর নির্যাতনের বিরুদ্ধে তার দল সোচ্চার থাকবে বলে তিনি অঙ্গীকার করেন। শনিবার (৯ মে) জাপান সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের যেকোনো স্থানে নিরীহ জনগোষ্ঠীর ওপর জুলুম করা হলে তারা তার কঠোর বিরোধিতা করবেন। মজলুমের পাশে থাকার নীতিগত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি উল্লেখ করেন, কোনো বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংসতা চালানো কাম্য নয় এবং এই বিষয়ে ভারত সরকারকে তাদের উদ্বেগের কথা জানানো হবে।

আট দিনের জাপান সফর নিয়ে অভিজ্ঞতা ভাগ করে বিরোধীদলীয় নেতা জানান, সফরকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, নগর অবকাঠামো এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন  জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত