ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: আবুল খায়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেছেন, দলের মনোনীত প্রার্থীদের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট।

শনিবার (৩ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে আবুল খায়ের ভূঁইয়া বলেন, তারেক রহমানের ভিশন বাস্তবায়নে দলের নেতাকর্মীদের মধ্যে দৃঢ় ঐক্য প্রয়োজন। ঐক্য বজায় না থাকলে দল বিভক্ত হয়ে পড়বে। এ কারণে আসন্ন নির্বাচনকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আরও পড়ুন  ঢাকা-৮ আসনে ভোট দিলেন কাবিলা, দেখা হলো প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে

তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য পদে নয়জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে তিনজনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে। মনোনীত প্রার্থীদের বাইরে অন্য কেউ নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করবেন না।

দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের মূল্যায়নের আশ্বাস দিয়ে আবুল খায়ের বলেন, মনোনয়নপ্রত্যাশীদের অনেকে এলাকার মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন, নিজেদের অর্থ ব্যয় করেছেন এবং শ্রম দিয়েছেন। তাঁদের অবদান বিবেচনায় নেওয়া হবে।

তবে কোনো এলাকায় দলের মধ্যে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য এমন কাউকেও বিবেচনা করা হতে পারে, যিনি আগে সরাসরি দলীয় কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। এলাকায় তাঁর জনপ্রিয়তা এবং দলের পক্ষে ভোট নিশ্চিত করার সক্ষমতা যাচাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

আবুল খায়ের আরও বলেন, মতপার্থক্য ও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় বিএনপি। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা জরুরি। স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা সহযোগিতা না করলে রায়পুরসহ পুরো দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: আবুল খায়ের

আপডেট সময় ০৬:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেছেন, দলের মনোনীত প্রার্থীদের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট।

শনিবার (৩ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে আবুল খায়ের ভূঁইয়া বলেন, তারেক রহমানের ভিশন বাস্তবায়নে দলের নেতাকর্মীদের মধ্যে দৃঢ় ঐক্য প্রয়োজন। ঐক্য বজায় না থাকলে দল বিভক্ত হয়ে পড়বে। এ কারণে আসন্ন নির্বাচনকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন