ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

‘একটি পক্ষ আওয়ামী লীগের মতোই ভারতের দালালি করছে’: হাসনাত আব্দুল্লাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2451

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে একটি বিশেষ পক্ষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই ভারতের দালালি করার চেষ্টা করছে। তারা মুখে যা-ই বলুক, বাংলাদেশের মানুষের প্রয়োজন ও আকাঙ্ক্ষাকে তারা ধারণ করে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় যশোর শহরের ভৈরব চত্বরে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  রাজনৈতিক বিতর্ক নিয়ে জাতীয় ঐক্যের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করল এনসিপি

হাসনাত আব্দুল্লাহ বিরোধী পক্ষের সমালোচনা করে বলেন, ‘একটি পক্ষের নেতারা একদিকে প্রকাশ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বলছেন, অন্যদিকে তাদের কর্মীরা গোপনে ‘না’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটাই তাদের দ্বিমুখী রাজনীতি। তারা সন্ত্রাসী, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত। এমনকি মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করতেও তারা দ্বিধা করছে না।’

গত শুক্রবার ইনকিলাব মঞ্চের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেখানে প্রশাসনের আচরণ ছিল এক ধরনের ‘টেস্ট ম্যাচ’। আবারও পুরোনো আওয়ামী ফ্যাসিস্ট কায়দায় পুলিশকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। প্রশাসনের মনে রাখা উচিত, আপনারা জনগণের টাকায় বেতন পান এবং আপনাদের পোশাক জনগণের আস্থার প্রতীক। আপনারা কোনো রাজনৈতিক দলের নয়, বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন।’

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনাদের বিএনপি, জামায়াত কিংবা এনসিপির পুলিশ হওয়ার দরকার নেই। আপনারা কেবল বাংলাদেশের পুলিশ হন। সত্য ও ন্যায়ের পথে দায়িত্ব পালন করলে পুরো বাংলাদেশ আপনাদের সহযোগিতা করবে। কোনো বিশেষ দল বা পক্ষের কলঙ্ক গায়ে মাখবেন না।’

জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৩ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জামায়াতে ইসলামী নেতা ভিপি আব্দুল কাদের এবং এনসিপির কেন্দ্রীয় নেতা সাকিব শাহরিয়ার। বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

‘একটি পক্ষ আওয়ামী লীগের মতোই ভারতের দালালি করছে’: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৫:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে একটি বিশেষ পক্ষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই ভারতের দালালি করার চেষ্টা করছে। তারা মুখে যা-ই বলুক, বাংলাদেশের মানুষের প্রয়োজন ও আকাঙ্ক্ষাকে তারা ধারণ করে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় যশোর শহরের ভৈরব চত্বরে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  বৈষম্যবিরোধীদের বিক্ষোভ এনসিপি নেতাসহ তিনজন কারাগারে