ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

‘মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের’, পৃথক দপ্তর খোলা হবে: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 598

ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তাঁদের কল্যাণ ও দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধারাও মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতার জন্য জীবন ও ত্যাগ দিয়েছেন, তেমনি চব্বিশের জুলাইয়ে যারা আন্দোলনে অংশ নিয়েছেন, তারাও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন।
তিনি বলেন, একাত্তরে যুদ্ধ হয়েছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের জন্য। আর সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে চব্বিশে আবার সংগ্রাম হয়েছে।

আরও পড়ুন  স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: বিমানবাহিনী প্রধান

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, জনগণের সমর্থনে দলটি আগামী দিনে সরকার গঠন করতে পারলে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়া হবে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে তাঁদের পরিবারের কষ্ট লাঘব এবং প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

এ লক্ষ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ গঠনের পরিকল্পনার কথা জানান বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, ওই বিভাগের মূল দায়িত্ব হবে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যোদ্ধাদের সার্বিক দেখভাল এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন

‘মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের’, পৃথক দপ্তর খোলা হবে: তারেক রহমান

আপডেট সময় ০৪:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তাঁদের কল্যাণ ও দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধারাও মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতার জন্য জীবন ও ত্যাগ দিয়েছেন, তেমনি চব্বিশের জুলাইয়ে যারা আন্দোলনে অংশ নিয়েছেন, তারাও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন।
তিনি বলেন, একাত্তরে যুদ্ধ হয়েছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের জন্য। আর সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে চব্বিশে আবার সংগ্রাম হয়েছে।

আরও পড়ুন  ভাঙ্গাকে বিএনপির দুর্গ হিসেবে গড়ে তুলতে চাই: শহিদুল ইসলাম বাবুল