০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শপথগ্রহণ অনুষ্ঠান: কাল রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা রমজানে সাধারণের স্বস্তি: কাল থেকে টিসিবির ট্রাকে মিলবে ছোলা ও খেজুর সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন একই পরিবারের ৪ জনসহ ৫ বাংলাদেশি ওমারজাইয়ের অলরাউন্ড দাপট: আমিরাতকে হারিয়ে প্রথম জয় আফগানদের ছায়া মন্ত্রিসভা ঘোষণাকে ইতিবাচক বলল বিএনপি মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে গুদামে বন্দি: টেকনাফে নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করছে এনসিপি: সন্ধ্যায় যমুনায় যাচ্ছেন নাহিদরা সংসদ সদস্য থেকে সংস্কার পরিষদ: মঙ্গলবার দুই শপথ শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে: এ্যানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 135

ছবি সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, আমরা যদি ঐক্যটাকে আরও বেশি সুদৃঢ় করি তাহলে কোন ষড়যন্ত্র আমাদেরকে ঘায়েল করতে পারবে না

বুধবার ( ২০ আগস্ট) বিকেলে আমরা ‘বিএনপি পরিবার’ আয়োজিত উত্তরা ১০ নম্বর সেক্টরের মাইলস্টোনে আহত-নিহত পরিবারের খোঁজ-খবর নিতে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দেশের গণতন্ত্র নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে। আমাদের টার্গেটে পৌঁছতে হলে ঐক্যটাকে দৃঢ় করতে হবে।

এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থী তাছরুবা মাহাবিন, জান্নাত ইউশা, শিক্ষক আশরাফুল ইসলাম ও সুমাইয়া রহমান লরিনের পরিবারের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব।

ব্রিফিংয়ে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের ভূমিকা যৎসামান্য উল্লেখ করে তিনি বলেন, তদন্ত কমিটি গঠন হয়েছে। প্রায় এক মাস হয়ে গেছে এর রেজাল্ট আসবে না কেন। আর্থিক সহায়তা এমন ভাবে দিতে হবে যেন এই পরিবারগুলোর কোথাও হাত পাততে না হয়।

বক্তব্যে জুলাই আন্দোলনে উত্তরার ছাত্র-জনতার অবদান স্বীকার করে তিনি আরও বলেন, সে সময় সরাসরি শেখ হাসিনার নির্দেশে উত্তরা এলাকা মৃত্যুকূপে পরিণত হয়েছিল। ভয়াবহ মৃত্যু নগরীতে পরিণত হয়েছিল এই এলাকা। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই- বিএনপি শুধু মিটিং-মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা দেশ গড়ার কাজে নেমেছি। আগামী দিনে আমরা দেশের জন্য লড়ব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে: এ্যানি

আপডেট সময় ০৭:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫