ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 824

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় উপদেষ্টা এ মন্তব্য করেন।

আরও পড়ুন  গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে: সিইসি

আওয়ামী লীগের গোপন বৈঠক ও কার্যক্রমের বিষয়ে উপদেষ্টা বলেন, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এমনকি কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে, তাঁদের ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা বলেন, ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই। তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত ও সজাগ রয়েছে। তা ছাড়া সাংবাদিকেরাসহ সংশ্লিষ্ট সবাই যেভাবে এ বিষয়ে সহযোগিতা করে যাচ্ছেন, তাতে কোনো শঙ্কা নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি সব সময় বলে আসছি আমাদের সাংবাদিকেরা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৭:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় উপদেষ্টা এ মন্তব্য করেন।

আরও পড়ুন  জুলাই হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে: আইন উপদেষ্টা