ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 378

ছবি সংগৃহীত

বিশিষ্ট শিল্পপতি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী ১২ মার্চ, বুধবার মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যু দেশের ব্যবসায়ী মহলে গভীর শোকের সৃষ্টি করেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক শোকবার্তায় সৈয়দ মঞ্জুর এলাহীকে বাংলাদেশের উদ্যোক্তা জগতের একটি অনন্য প্রতিভা হিসেবে স্মরণ করেন। তিনি বলেন, “তিনি ছিলেন একজন দেশপ্রেমিক ব্যবসায়ী এবং বাংলাদেশের চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে অ্যাপেক্স ফুটওয়্যার আজ দেশের শীর্ষস্থানীয় জুতা রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”

আরও পড়ুন  সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারে সৈয়দ মঞ্জুর এলাহী যোগাযোগ, নৌপরিবহণ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০০১ সালে তিনি কৃষি, নৌপরিবহণ, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ইউনূস তাঁর দক্ষতার প্রশংসা করে বলেন, “সংগঠক হিসেবে তাঁর অসামান্য কৃতিত্ব রয়েছে। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন।”

বাংলাদেশের ব্যবসায়ী জগতের সম্মানিত ও দেশপ্রেমিক শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, “আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “সৈয়দ মঞ্জুর এলাহী সত্যিকারের একজন জাতীয় বুর্জোয়া শ্রেণীর ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মতো গুণী ব্যক্তির শূন্যতা পূর্ণ হবে না। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

এর আগে বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যু বাংলাদেশের ব্যবসায়ী মহলে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে, যা কখনো পূর্ণ হবে না।

নিউজটি শেয়ার করুন

বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

আপডেট সময় ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

বিশিষ্ট শিল্পপতি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী ১২ মার্চ, বুধবার মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যু দেশের ব্যবসায়ী মহলে গভীর শোকের সৃষ্টি করেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক শোকবার্তায় সৈয়দ মঞ্জুর এলাহীকে বাংলাদেশের উদ্যোক্তা জগতের একটি অনন্য প্রতিভা হিসেবে স্মরণ করেন। তিনি বলেন, “তিনি ছিলেন একজন দেশপ্রেমিক ব্যবসায়ী এবং বাংলাদেশের চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে অ্যাপেক্স ফুটওয়্যার আজ দেশের শীর্ষস্থানীয় জুতা রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”

আরও পড়ুন  আমাদের উজানের দেশ, তথ্য না দিলে বন্যার প্রস্তুতি নেওয়া কঠিন: পরিবেশ উপদেষ্টা