ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জাপার তিন শীর্ষ নেতা ব্যারিস্টার আনিসুল, রুহুল আমিন ও মুজিবুল হক চুন্নুকে দল থেকে অব্যাহতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 664

ছবি সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) তিন শীর্ষ নেতাকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) জাপার দফতর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন  বরিশালে জাতীয় পার্টির হামলায় গণ অধিকার পরিষদের ১৫ নেতাকর্মী আহত

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৫ জুন জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় উল্লিখিত তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপন করা হয়। ওই সভায় নেতাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি ওঠে।

এরই ধারাবাহিকতায় গত ২৮ জুন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় আনুষ্ঠানিকভাবে আলোচনার পর তাদের দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর পার্টির চেয়ারম্যান তা অনুমোদন দেন এবং গঠনতন্ত্রের ক্ষমতাবলে তিন নেতাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেন।

দলের অভ্যন্তরে চলমান অসন্তোষ, মতবিরোধ এবং শৃঙ্খলাভঙ্গজনিত কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে এই সিদ্ধান্তের ফলে জাপার অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

দল থেকে অব্যাহতি পাওয়া এই তিন নেতা জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে মুজিবুল হক চুন্নু পার্টির মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং সংসদে দলের মুখপাত্র হিসেবেও ছিলেন সক্রিয়।

তবে এই সিদ্ধান্তের পর তাদের অবস্থান কী হবে, কিংবা তারা পরবর্তী পদক্ষেপ হিসেবে কী সিদ্ধান্ত নেবেন, তা এখনও জানা যায়নি। দলীয় সূত্রে জানা গেছে, নেতৃত্বে শৃঙ্খলা ও একতা বজায় রাখতে এবং দলের ভিতরে স্থিতিশীলতা আনার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় পার্টির সর্বশেষ এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে এবং আগামী দিনগুলোতে এর প্রভাব জাতীয় রাজনীতিতে কতটা পড়বে, তা সময়ই বলে দেবে।

নিউজটি শেয়ার করুন

জাপার তিন শীর্ষ নেতা ব্যারিস্টার আনিসুল, রুহুল আমিন ও মুজিবুল হক চুন্নুকে দল থেকে অব্যাহতি

আপডেট সময় ১১:৪৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

জাতীয় পার্টির (জাপা) তিন শীর্ষ নেতাকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) জাপার দফতর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন  জাপার গঠনতন্ত্রের ২০ ধারা,বিরোধীদের ছেঁটে দিলেন জি এম কাদের