ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ভয়াবহ বিস্ফোরণ সিরিয়ায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

উত্তর সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পোর দক্ষিণে আল-এইস শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় একাধিক বিস্ফোরণ ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আলেপ্পোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছেন।

আরও পড়ুন  সিরিয়া–লেবানন সম্পর্কে নতুন অধ্যায়ের ডাক দিলেন প্রেসিডেন্ট আল-শারা

আল-জাজিরার প্রতিবেদক ওবাইদা হিত্তো জানান, প্রথম বিস্ফোরণের পর সেখানে পরপর আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাস্থলের দিকে একের পর এক অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণকারী গাড়ি যেতে দেখা যায়।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব বাসিন্দাদের আপাতত বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের দিকে যাওয়ার সড়কগুলো বন্ধ করে দিয়েছে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড।

আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা এএফপিকে জানান, তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে বাড়ির ছাদে উঠে দূরে বড় আগুনের শিখা দেখতে পান।

এর আগে চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। এর এক সপ্তাহের কিছু বেশি সময় আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়ি বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

ভয়াবহ বিস্ফোরণ সিরিয়ায়

আপডেট সময় ০২:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

উত্তর সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পোর দক্ষিণে আল-এইস শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় একাধিক বিস্ফোরণ ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আলেপ্পোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছেন।

আরও পড়ুন  সিরিয়ার দখলকৃত এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নির্মাণ