ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

মানুষের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 470

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মানুষের সমস্যার সমাধান করাই তাঁদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে দাঁড়ানোই তাঁদের দায়িত্ব এবং জনগণই তাঁদের রাজনীতির বৈধতার উৎস।

আরও পড়ুন  থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ: শোবিজ ছেড়ে মানুষের পাশে দাঁড়াতে চান

গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন এনসিপির ঘোড়াঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আবদুল মান্নান সরকার।

নাহিদ ইসলাম বলেন, “যে স্বপ্ন নিয়ে আপনারা, আপনার সন্তানেরা রাজপথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, স্বৈরাচার হটিয়েছিলেন, সেই স্বপ্নই আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকব এবং সংগঠনকে আরও শক্তিশালী করব জেলা, উপজেলা, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে।”

তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “চাঁদাবাজ, সন্ত্রাসীদের ভয় পাবেন না। প্রতিবাদ করার যে শিক্ষা আমরা পেয়েছি, তা চালিয়ে যেতে হবে। যদি প্রতিবাদ থেমে যায়, তাহলে আবার স্বৈরাচার তৈরি হবে। আমরা স্বৈরাচারকে হটিয়েছি, আর ফিরে আসতে দেব না।”

আগামী কর্মসূচির কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে বড় কর্মসূচি আয়োজন করা হবে। সেদিন জুলাই ইশতেহার, ঘোষণাপত্র এবং উত্তরবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষার সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে।” তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন, গণ-অভ্যুত্থানের যে জয় এনসিপি দেখিয়েছে, সেই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আকতার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক মেহেরাজ শাহরিয়ার, ঘোড়াঘাট উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোজাম্মেল হক, সদস্য আইয়ুব আলী, সাহাবুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনায় বক্তারা জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় দলীয় নেতাকর্মীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর জোর দেন। সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, যারা দলের আগামী দিনের কর্মসূচির প্রতি সমর্থন জানান।

নিউজটি শেয়ার করুন

মানুষের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য: নাহিদ ইসলাম

আপডেট সময় ১২:২৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মানুষের সমস্যার সমাধান করাই তাঁদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে দাঁড়ানোই তাঁদের দায়িত্ব এবং জনগণই তাঁদের রাজনীতির বৈধতার উৎস।

আরও পড়ুন  বিএনপি, জামায়াত এবং এনসিপি'র তৎপরতায় রাজনীতিতে স্পষ্ট হচ্ছে তিনটি বলয়