ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ব্যাংকিং লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে ব্যাংকিং লেনদেনে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি। নিরাপত্তার কারণে যেসব ব্যাংক নিজেদের ওয়েবসাইট বন্ধ রেখেছে, সেগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিগগিরই সচল করবে।

রোববার (২৫ অক্টোবর) আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, সাইবার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ওয়েবসাইটগুলো পরীক্ষা করা হচ্ছে। বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কা থেকেই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল।

আরও পড়ুন  বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে জাপানপ্রবাসী ব্যবসায়ীদের মতবিনিময়

সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। তিন দিন বন্ধ থাকার পর রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি আবার চালু করা হয়েছে। ঝুঁকি কেটে যাওয়ায় এটি পুনরায় সচল করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

ওয়েবসাইট বন্ধ থাকলেও গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স, সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনায় ইন্টারনেট ও সফটওয়্যারের ওপর নির্ভরতা বাড়ায় এ ধরনের ত্রুটিকে গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

নিরাপত্তাত্রুটির খবর প্রকাশ্যে আসার পর গত বুধবার রাত থেকে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের ওয়েবসাইট বন্ধ করে দেয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার পরও বিশ্বজুড়ে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকার সময়ও সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকিং লেনদেন স্বাভাবিক রয়েছে এবং দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

ব্যাংকিং লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় ০৭:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

দেশে বর্তমানে ব্যাংকিং লেনদেনে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি। নিরাপত্তার কারণে যেসব ব্যাংক নিজেদের ওয়েবসাইট বন্ধ রেখেছে, সেগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিগগিরই সচল করবে।

রোববার (২৫ অক্টোবর) আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, সাইবার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ওয়েবসাইটগুলো পরীক্ষা করা হচ্ছে। বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কা থেকেই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল।

আরও পড়ুন  বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের মানববন্ধন