ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: আহ্বায়ক নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 680

ছবি সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নে অটল অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের পথে এগোতেই হবে। আর এ লক্ষ্য বাস্তবায়নে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব।

মঙ্গলবার (১ জুলাই) গণ-অভ্যুত্থানপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন রাষ্ট্রের অঙ্গীকার

নাহিদ ইসলাম আরও বলেন, “যারা ভাবছেন, রাজপথে নেমে আসা লাখো মানুষ ঘরে ফিরে গিয়েছে, তারা ভুল করছেন। আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চল, প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে ছাত্র-জনতা, তরুণ সমাজ ও শ্রমজীবী মানুষের মধ্যে নতুনভাবে জাগরণ সৃষ্টি করব। সবাইকে আহ্বান জানাচ্ছি, রাজপথে আবারও নেমে আসুন। ইনশাআল্লাহ, জুলাই ঘোষণাপত্র এবং সনদ আদায় করেই ছাড়ব।”

তিনি বলেন, আবু সাঈদ যে কারণে শহীদ হয়েছিলেন, সেই স্বপ্ন মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দেশের মানুষকে আবার মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা দিতে হবে। আবু সাঈদের মতো যোদ্ধারা ফ্যাসিবাদী শক্তির মুখোমুখি হয়ে বুক চিতিয়ে যে লড়াই করেছেন, সেটিই তাদের সাহসের অনন্য উদাহরণ।

নাহিদ ইসলাম আরও বলেন, “যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাঈদ, ওয়াসীম, মুগ্ধসহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। এই ত্যাগই আমাদের চলার পথের অনুপ্রেরণা হয়ে থাকবে।”

দলীয় নেতাকর্মীরা জানান, আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে সারাদেশে গণসংযোগ, কর্মীসভা ও প্রচারণা জোরদার করা হবে। একইসঙ্গে জুলাই ঘোষণাপত্র ও সনদের বিষয়ে জনমত গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।

প্রসঙ্গত, ১ জুলাই গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ দিনটি উপলক্ষে শহীদদের স্মরণ এবং নতুন রাজনৈতিক আন্দোলনের বার্তা পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি।

নিউজটি শেয়ার করুন

জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: আহ্বায়ক নাহিদ ইসলাম

আপডেট সময় ০৪:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নে অটল অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের পথে এগোতেই হবে। আর এ লক্ষ্য বাস্তবায়নে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব।

মঙ্গলবার (১ জুলাই) গণ-অভ্যুত্থানপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  মাহফুজ-আসিফকে সরকার থেকে সরে দাঁড়ানো আহ্বান: এনসিপি নেত্রী