ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ইশরাক ইস্যুতে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 507

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, পূর্বনির্ধারিত নয়াপল্টনের পরিবর্তে সংবাদ সম্মেলনটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন  দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

গত দুই দিনে দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজমান অস্থিরতা এবং চলমান ঘটনাপ্রবাহ নিয়ে একাধিক বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকগুলোতে দলীয় কৌশল নির্ধারণ, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিশেষ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক এবং তাকে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে টানা বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষাপটে বিএনপির এ সংবাদ সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে দলটির নেতারা মনে করছেন, ইশরাক ইস্যুকে ঘিরে সরকারের আচরণ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে এসব বিষয় নিয়েই দলের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হতে পারে।

বিএনপির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং তারা সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের প্রতিক্রিয়া গণমাধ্যমের সামনে তুলে ধরবেন বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং বিএনপির সক্রিয়তা আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই আজকের সংবাদ সম্মেলন রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইশরাক ইস্যুতে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আপডেট সময় ০৫:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, পূর্বনির্ধারিত নয়াপল্টনের পরিবর্তে সংবাদ সম্মেলনটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন  জামায়াতের সমাবেশের পর মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা