ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

স্বাধীনতা দিবসে ভারতীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা: বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 461

ছবি সংগৃহীত

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠানো বার্তায় বলেছেন, “বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে, ভারতীয় জনগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

আরও পড়ুন  স্বাধীনতা দিবসে ছয়টি জাহাজ উন্মুক্ত: কোস্ট গার্ডের আয়োজনে জনসাধারণে উৎসবমুখর পরিবেশ

তিনি আরও বলেন, “ভারত-বাংলাদেশ সম্পর্ক আজ বহুমাত্রিক রূপ নিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সহযোগিতা যেমন বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, জ্বালানি, সাংস্কৃতিক আদান-প্রদান এবং উন্নয়ন অংশীদারিত্বের মধ্য দিয়ে আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি ভারতের দৃঢ় সমর্থন রয়েছে।”

এদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো পৃথক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বাংলাদেশের জাতীয় দিবসের এই গর্বিত মুহূর্তে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি আমাদের যৌথ ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্ককে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে এবং তা আজ বহু খাতে প্রসারিত হয়েছে।”

মোদি আরও উল্লেখ করেন, “ভারত-বাংলাদেশ অংশীদারিত্ব আজ বাস্তব উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করছে। এই সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও শক্তিশালী হবে বলেই আমাদের বিশ্বাস।”

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রতিবেশী ভারতের এ ধরনের বন্ধুত্বপূর্ণ বার্তা দু’দেশের ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

স্বাধীনতা দিবসে ভারতীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা: বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান

আপডেট সময় ০৪:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠানো বার্তায় বলেছেন, “বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে, ভারতীয় জনগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

আরও পড়ুন  মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ