ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

ডিইপিজেডে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৯০টি কারখানায় বিদ্যুৎ সংকট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 511

ছবি সংগৃহীত

সাভারের ঢাকা ইপিজেড (ডিইপিজেড)-এ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কারণে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এতে নতুন ও পুরাতন জোনের অন্তত ৯০টি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, ইউনাইটেড পাওয়ারের কাছে প্রায় ৪০০ কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকায় সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে ডিইপিজেডের দুই জোনেই একযোগে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।

আরও পড়ুন  গরমে বিদ্যুৎ সংকট: লোডশেডিং নিয়ে শঙ্কা বাড়ছে

তিনি আরও বলেন, “হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় গতকাল বিকেলেই অনেক কারখানা ছুটি দিতে বাধ্য হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে ৯০টি কারখানার জন্য ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও পল্লী বিদ্যুৎ সমিতি (আরইবি) মাত্র ২৫ মেগাওয়াট সরবরাহ করতে পারছে। এ বিদ্যুৎ দিয়ে প্রায় ৭০ শতাংশ কারখানা আংশিকভাবে চালু রাখা সম্ভব হয়েছে। অবশিষ্ট কারখানাগুলো নিজস্ব জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালিয়ে যাচ্ছে।”

ডিইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১০ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ সংগ্রহের চেষ্টা চলছে। তবে বিদ্যুৎ ঘাটতির কারণে আজ অন্তত ৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই বিদ্যুৎ সংকট দীর্ঘায়িত হলে ডিইপিজেডের উৎপাদন কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। শিল্প উদ্যোক্তারাও দ্রুত সমস্যার সমাধান চেয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ডিইপিজেডে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৯০টি কারখানায় বিদ্যুৎ সংকট

আপডেট সময় ০৪:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সাভারের ঢাকা ইপিজেড (ডিইপিজেড)-এ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কারণে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এতে নতুন ও পুরাতন জোনের অন্তত ৯০টি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, ইউনাইটেড পাওয়ারের কাছে প্রায় ৪০০ কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকায় সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে ডিইপিজেডের দুই জোনেই একযোগে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।

আরও পড়ুন  যুক্তরাজ্যে ২০ বছর পর নতুন অস্ত্র কারখানা নির্মাণ পরিকল্পনা