ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুই বাংলাদেশির লাশ ফেরাতে সৌদির সহায়তা চাইল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 22

ছবি : সংগৃহীত

সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সৌদি সরকারের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সাম্প্রতিক হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সেবা দেওয়ায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি জানান এবং প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  বাংলাদেশ আমার চেনা দেশ, ফিরতে পেরে আনন্দিত : মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

শামা ওবায়েদ ইসলাম উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করে বলেন, উত্তেজনা নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সংলাপ ও কূটনীতিই অগ্রাধিকারপ্রাপ্ত পথ হওয়া উচিত।

এ সময় কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান সৌদি রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও উঠে আসে।

উল্লেখ্য, সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস ও কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

দুই বাংলাদেশির লাশ ফেরাতে সৌদির সহায়তা চাইল বাংলাদেশ

আপডেট সময় ০৩:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সৌদি আরবে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সৌদি সরকারের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সাম্প্রতিক হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সেবা দেওয়ায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি জানান এবং প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  ছেলেকে ‘কান ধরে ওঠবস’ করিয়ে মায়ের লাশ ফেরত!