ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

টেক্সটাইল শিল্পে পানি সংরক্ষণের আহ্বান এ্যানির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

টেক্সটাইল শিল্পে উদ্ভাবন এগিয়ে নেওয়ার পাশাপাশি শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার এবং নতুন প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের অনুপ্রাণিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। একই সঙ্গে শিল্পের ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স-আইটিইটি ডাই-ক্যাম এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের টেক্সটাইল শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে দেশের অর্থনীতিতে টেক্সটাইল শিল্পের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর বিপুলসংখ্যক দক্ষ পেশাজীবী তৈরি হচ্ছেন, যাদের দেশ ও বিদেশে চাহিদা রয়েছে।

আরও পড়ুন  পাহাড়ি জীবনের চ্যালেঞ্জ: খরার কারণে পানির সংকট

টেক্সটাইল শিল্পে পানির ব্যবহার অত্যন্ত বেশি উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের কারণে পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এ পরিস্থিতিতে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি পানির বিকল্প ব্যবহারের পথ ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের ওপরও গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী বলেন, টেক্সটাইল শিল্পের অগ্রগতির সঙ্গে পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন, পানির পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থাকে শিল্পের টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন ও মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. তানিয়া আক্তার, অধ্যাপক ড. রাশেদা বেগমসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

টেক্সটাইল শিল্পে পানি সংরক্ষণের আহ্বান এ্যানির

আপডেট সময় ০৪:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

টেক্সটাইল শিল্পে উদ্ভাবন এগিয়ে নেওয়ার পাশাপাশি শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার এবং নতুন প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের অনুপ্রাণিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। একই সঙ্গে শিল্পের ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স-আইটিইটি ডাই-ক্যাম এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের টেক্সটাইল শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে দেশের অর্থনীতিতে টেক্সটাইল শিল্পের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর বিপুলসংখ্যক দক্ষ পেশাজীবী তৈরি হচ্ছেন, যাদের দেশ ও বিদেশে চাহিদা রয়েছে।

আরও পড়ুন  ঝুঁকি মোকাবেলায় প্রতিরোধ জোরদার করার আহ্বান