ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-ভ্যাটিকানের মধ্যে শিক্ষা সহযোগিতা বাড়াতে দ্বিপাক্ষিক আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 30

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে মিশনারি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম, নারী শিক্ষার প্রসার এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এসব প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‌্যান্ডালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব আলোচনা হয়।

আরও পড়ুন  বিশ্বকাপে সরাসরি খেলার পথে বাংলাদেশ

সাক্ষাতে বাংলাদেশ ও ভ্যাটিকানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তাঁরা। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ভ্যাটিকানের প্রতিনিধিদল বাংলাদেশে মিশনারি পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি নারী শিক্ষার প্রসার ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রমে এসব প্রতিষ্ঠানের অবদানের কথাও তুলে ধরেন তাঁরা।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে। বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে দৃঢ় ও চমৎকার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে।

ভ্যাটিকানের প্রতিনিধিদলে আরও ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ এবং নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্য ড. চার্লস গর্ডন।

সাক্ষাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-ভ্যাটিকানের মধ্যে শিক্ষা সহযোগিতা বাড়াতে দ্বিপাক্ষিক আলোচনা

আপডেট সময় ০৭:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যে শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে মিশনারি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম, নারী শিক্ষার প্রসার এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এসব প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে হলি সি ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‌্যান্ডালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব আলোচনা হয়।

আরও পড়ুন  নতুন বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার্থীরাই হবে প্রথম সারির কারিগর: শিক্ষা উপদেষ্টা