ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দুই দিন পর নওগাঁর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

দুই দিন বন্ধ থাকার পর নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল পুনরায় চালু হয়েছে। বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছিলেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনভর প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের কয়েক দফা বৈঠকের পর রাত সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হলে সড়কে বাস চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

ওই ঘটনার পর শনিবারই পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধর করার অভিযোগ ওঠে সিএনজিচালকদের বিরুদ্ধে। এতে রুবেল হোসেন গুরুতর আহত হন। প্রথমে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আরও পড়ুন  ধর্মঘটের মধ্যেও বন্দরের কার্যক্রম চলমান, বললেন চেয়ারম্যান

চালককে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার চলাচল বন্ধের দাবিতে শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দেন। এরপর নওগাঁর অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাস চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জানান, ধর্মঘট শুরুর পর থেকেই শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের আলোচনা চলছিল। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগও করা হয়েছে এবং সেটি আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

পুলিশ সুপার বলেন, সোমবার প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনার পর শ্রমিক নেতারা প্রশাসনের দেওয়া আশ্বাসে সন্তুষ্ট হন। এরপর তারা ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল স্বাভাবিক করেন।

নিউজটি শেয়ার করুন

দুই দিন পর নওগাঁর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০২:১৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬