ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সেবার মান না বাড়ালে বাসের রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 43

ছবি : সংগৃহীত

ঢাকার গণপরিবহনে সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল করা হতে পারে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময়ের মধ্যে বাসের মান, যাত্রীসেবা ও শৃঙ্খলায় উন্নতি না হলে নতুন কোম্পানি গঠন এবং তাতেও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা না গেলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও সড়ক ভবনের অডিটোরিয়ামে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় বাসমালিকদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সড়কমন্ত্রী।

আরও পড়ুন  সব সরকারি সেবা শতভাগ ডিজিটাল হবে: অর্থমন্ত্রী

বাসমালিকদের উদ্দেশে শেখ রবিউল আলম বলেন, বাসের মান, যাত্রীসেবা ও শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কোম্পানির। কোনো মালিক বাস যথাযথভাবে সংস্কার না করলে কিংবা চালক ও কর্মচারীরা নিয়ম না মানলে এর দায় কোম্পানিকেই নিতে হবে।

তিনি বলেন, বাসমালিককে নয়, কোম্পানিকেই দায়িত্বশীল হিসেবে বিবেচনা করা হবে। কোনো মালিক মানসম্মতভাবে বাস সংস্কার না করলে, যাত্রীদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত না হলে, চালক নির্দেশনা না মানলে বা কর্মচারীরা শৃঙ্খলা না মানলে সংশ্লিষ্ট কোম্পানিকে এর দায় নিতে হবে। এসব বিষয় নিশ্চিত করতে ব্যর্থ হলে ওই মালিকের বাস কোম্পানিতে না রাখার কথাও বলেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, রাষ্ট্র ও পরিবহন ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ করে কারও ব্যবসা পরিচালনার সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে বাসসেবায় প্রয়োজনীয় পরিবর্তন আনা না হলে প্রয়োজনে নতুন কোম্পানি গঠন করা হবে। এরপরও মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব না হলে রুট বাতিল করে সরকারি পর্যায় থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

বাসমালিকদের লোকসানের যুক্তির বিষয়ে শেখ রবিউল আলম বলেন, প্রথমে যাত্রীদের মানসম্মত সেবা দিতে হবে। এরপর ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে। যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করা গেলে প্রয়োজন অনুযায়ী ভাড়া সমন্বয় নিয়ে সরকার আলোচনা করবে।

তিনি বাসমালিকদের মানসম্মত পরিবহনসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে, যাতে মানুষ বাসে চলাচলে আগ্রহী হয়। প্রয়োজনে বাসমালিকদের সঙ্গে বসে তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

শেখ রবিউল আলম বলেন, উদ্যোক্তারা লোকসানে থাকলে সরকার বিষয়টি দেখবে। পরিবহন খাতের উদ্যোক্তাদের টিকিয়ে রাখার পাশাপাশি তাদের নির্দিষ্ট মাত্রায় লাভের প্রয়োজনীয়তাও রয়েছে।

তবে সেবার মান না বাড়িয়ে শুধু ভাড়া বাড়ানোর দাবি গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করেন তিনি। তার ভাষ্য, কোনো ব্যবসায় প্রত্যাশিত লাভ না হলে সেটি চালিয়ে যেতেই হবে—এমন বাধ্যবাধকতা নেই। যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে ব্যবসা পরিচালনা করা যাবে না।

সড়কমন্ত্রী বলেন, পরিবহনসেবা বিক্রি করে ব্যবসায়ীরা যুক্তিসংগত লাভ করতে পারেন। তবে সেবার মান উন্নত না করে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া দাবি করা গ্রহণযোগ্য হবে না।

নিউজটি শেয়ার করুন

সেবার মান না বাড়ালে বাসের রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রীর

আপডেট সময় ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার গণপরিবহনে সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল করা হতে পারে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময়ের মধ্যে বাসের মান, যাত্রীসেবা ও শৃঙ্খলায় উন্নতি না হলে নতুন কোম্পানি গঠন এবং তাতেও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা না গেলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও সড়ক ভবনের অডিটোরিয়ামে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় বাসমালিকদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সড়কমন্ত্রী।

আরও পড়ুন  শীর্ষে অনলাইন রিটার্ন দাখিল: আয়কর সেবায় নতুন রেকর্ড