ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি দেবে তামিলনাড়ু সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 40

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া নির্দিষ্ট যোগ্যতার নবজাতকদের উপহার হিসেবে দেওয়া হবে সোনার আংটি। প্রতিটি শিশুর জন্য ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের একটি আংটি দেওয়ার উদ্যোগ নিয়েছে তামিলনাড়ু সরকার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ বা ‘মাতৃকুলের মামার সোনার আংটি প্রকল্প’ উদ্বোধন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। উদ্বোধনী অনুষ্ঠানে তিন নবজাতকের হাতে নিজেই আংটি পরিয়ে দেন তিনি। এ সময় শিশুদের মায়েরাও উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় তামিলনাড়ুর সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া যোগ্য নবজাতকরা ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি পাবে।

এই উদ্যোগের নামকরণের সঙ্গে তামিল সংস্কৃতির একটি ঐতিহ্য জড়িয়ে আছে। ‘থাই মামান’ বলতে মাতৃকুলের মামাকে বোঝানো হয়। তামিল সমাজে শিশুর জন্মের পর ‘থাই মামান শীর’ নামে একটি প্রচলিত রীতিতে মামার পক্ষ থেকে নবজাতককে উপহার দেওয়ার সংস্কৃতি রয়েছে।

আরও পড়ুন  হিন্দি ভাষার বাধ্যতামূলক প্রয়োগের বিরুদ্ধে তামিলনাড়ুর প্রতিবাদ, কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল রাজ্য

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকল্পটির লক্ষ্য কেবল নবজাতকদের সোনার আংটি উপহার দেওয়া নয়। এর মাধ্যমে সন্তানের জন্মকে আনন্দের সঙ্গে উদ্‌যাপন, মাতৃত্বের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি পরিবারগুলোকে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সন্তান জন্মদানে উৎসাহিত করাও উদ্দেশ্য।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি দেবে তামিলনাড়ু সরকার

আপডেট সময় ১১:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬