ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল তিন বন্ধুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 44

ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটিপাড়া এলাকায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তারা নিহত হয়।

নিহতরা হলো আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৪) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সেলিম সরদার জানান, সন্ধ্যায় আটিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ঢাকাগামী সুরভী পরিবহনের বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সৌরভ, মোস্তাকিন ও তাওহীদ ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন  টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা: নিহত ৩, আহত ৩

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যান।

দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম তিন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল তিন বন্ধুর

আপডেট সময় ১০:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটিপাড়া এলাকায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তারা নিহত হয়।

নিহতরা হলো আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৪) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সেলিম সরদার জানান, সন্ধ্যায় আটিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ঢাকাগামী সুরভী পরিবহনের বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সৌরভ, মোস্তাকিন ও তাওহীদ ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন  সড়ক দুর্ঘটনায় আহত টিভি রিপোর্টার মাসুমা ইসলামের মৃত্যু