ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

সব সরকারি সেবা শতভাগ ডিজিটাল হবে: অর্থমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 60

ছবি: সংগৃহীত

দেশের সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে এবং প্রযুক্তির মাধ্যমে প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক ও শ্রমিকসহ সবাইকে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে কোনো নাগরিক যেন বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন  সরকারি চাকরিতে পুনর্বহাল হচ্ছেন ডা. জোবাইদা রহমান

তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে। এ কারণে সরকারি দপ্তরে সরাসরি এসে সেবা নেওয়ার প্রবণতা কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যত দ্রুত সম্ভব সব ক্ষেত্রে ডিজিটালাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করতে শুধু অর্থনীতিতে নয়, সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সবাইকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, অনেক সরকারি সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব। তাই এসব সেবা সম্পর্কে জনগণকে জানাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া গেলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সেবার মানও বাড়বে।

অনুষ্ঠানে জানানো হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন এ পর্যন্ত ৩২৯টি সেবা সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। এ ছাড়া আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকসেবা সহজ করতে বিভাগের আওতাধীন ২৫টি দপ্তর ও সংস্থা ৫০টি উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করে।

এবারের ‘ইনোভেশন শোকেসিং’-এ পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো জনতা ব্যাংক পিএলসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

নিউজটি শেয়ার করুন

সব সরকারি সেবা শতভাগ ডিজিটাল হবে: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৪:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

দেশের সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে এবং প্রযুক্তির মাধ্যমে প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক ও শ্রমিকসহ সবাইকে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে কোনো নাগরিক যেন বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন  সরকারি হাসপাতালে চালু হচ্ছে ফার্মেসি, কম দামে মিলবে মানসম্মত ওষুধ