ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দেশে ফিরলে শেখ হাসিনার বিচার হবে: বিমানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

বিগত সরকারের সময়ে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, লুটপাটের অর্থ ভোগ করার সময় শেষ হয়েছে এবং শেখ হাসিনা দেশে ফিরলে তার বিচার হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগপত্র রবিবার দাখিল করবে প্রসিকিউশন

বিমানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক লুটপাট হয়েছে। সেই লুটপাটের অর্থ ভোগ করার দিন শেষ হয়ে গেছে। ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলা হলেও এ ধরনের বক্তব্যের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে উদ্দেশ করে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, শেখ হাসিনাসহ যারা দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন, তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিবেশী দেশের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা এবং জনগণের অর্থ লুটের অভিযোগগুলোর বিচারিক প্রক্রিয়ায় সমাধান করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দেশে ফিরলে শেখ হাসিনার বিচার হবে: বিমানমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিগত সরকারের সময়ে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, লুটপাটের অর্থ ভোগ করার সময় শেষ হয়েছে এবং শেখ হাসিনা দেশে ফিরলে তার বিচার হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের বাধা নেই: এফসিসি সভাপতি