ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে কম্প্রেসার ফেটে অগ্নিকাণ্ড দগ্ধ ৪ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 12

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। এদের মধ্যে নাইমুল ইসলাম নামের একজনের শরীরের ৪২ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত সোমবার (২ নভেম্বর) রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত চারজনকে দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন  মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, ২৩ জনকে উদ্ধার

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে জানান, দগ্ধদের মধ্যে নাইমুলের শরীরের ৪২ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, ইসমাইলের ৩০ শতাংশ এবং তপনের শরীরের ১২ শতাংশ অংশ পুড়ে গেছে।

তিনি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন নাইমুলের শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত বা ‘ইনহেলেশন ইনজুরি’ হয়েছে। এছাড়া বাকি তিনজনের ক্ষেত্রেও একই ধরনের শ্বাসতন্ত্রের ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বর্তমানে দগ্ধ চারজনকেই ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা ও বিভিন্ন ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

রূপগঞ্জে কম্প্রেসার ফেটে অগ্নিকাণ্ড দগ্ধ ৪ জন

আপডেট সময় ০৩:১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। এদের মধ্যে নাইমুল ইসলাম নামের একজনের শরীরের ৪২ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত সোমবার (২ নভেম্বর) রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত চারজনকে দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে ছেলেকে শ্বাসরোধে হত্যা করলো বাবা-মা