ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু

সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ পদবির নাম পরিবর্তনের প্রস্তাব বিচার বিভাগীয় পরিষদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / 505

ছবি সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন সম্প্রতি ‘সহকারী জজ’ এবং ‘সিনিয়র সহকারী জজ’ পদবির পরিবর্তন চেয়ে নতুন প্রস্তাব দিয়েছে। তারা চায় এই পদবি দুটি যথাক্রমে ‘সিভিল জজ’ ও ‘সিনিয়র সিভিল জজ’ হিসেবে পুনর্নামকরণ করা হোক। এ বিষয়ে একটি প্রস্তাবনা ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান পদবি দুটো বিচারকদের পেশাগত মর্যাদা এবং দায়িত্ব সঠিকভাবে প্রতিফলিত করে না। বরং, ‘সহকারী’ শব্দটি বিভ্রান্তি সৃষ্টি করে। সাধারণ মানুষ অনেক সময় ‘সহকারী জজ’ শব্দটি শুনে বিচারকের ক্ষমতা ও এখতিয়ার নিয়ে সন্দিহান হয়ে পড়েন। এতে বিচারপ্রার্থীদের মধ্যে অনাস্থা দেখা দেয়, যা বিচারকদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

আরও পড়ুন  এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর বিচার: প্রধানমন্ত্রী

চিঠিতে আরও বলা হয়েছে, ১৯৮৭ সালে ‘মুনসেফ’ শব্দটি পরিবর্তন করে ‘সহকারী জজ’ নামকরণ করা হয়েছিল। তবে বর্তমানে ‘সহকারী’ শব্দটির অর্থ বহুমুখী এবং তা বিচারকদের মর্যাদা হ্রাস করে। বিচারকরা স্বাধীনভাবে সিদ্ধান্ত ও রায় প্রদান করলেও এই পদবির কারণে তাদের প্রকৃত ভূমিকা সঠিকভাবে প্রতিফলিত হয় না।

পদবি পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে চিঠিতে বলা হয়েছে, ১৮৮৭ সালের সিভিল কোর্টস অ্যাক্ট অনুযায়ী, ‘সহকারী জজ’ এবং ‘সিনিয়র সহকারী জজ’ পূর্ণাঙ্গ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু ‘সহকারী’ শব্দটি আপেক্ষিক অর্থ বহন করায় সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। তাই পদবি দুটির আধুনিকায়ন এবং মর্যাদা সুরক্ষার জন্য পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ পদবির নাম পরিবর্তনের প্রস্তাব বিচার বিভাগীয় পরিষদের

আপডেট সময় ০৪:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫