ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন অনুমোদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 36

ছবি সংগৃহীত

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। ফলে সাপ্তাহিক ছুটি বাদে সরকারি ছুটি থাকবে ২২ দিন।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন  বর্তমানে মুক্তিযোদ্ধা পৌনে ২ লাখের বেশি, বাড়ানো হচ্ছে না ভাতা

বৈঠক শেষে সন্ধ্যায় তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি জানান, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এ ছুটির মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটি—দুটি শুক্রবার ও দুটি শনিবার।

বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটি, যার একটি শুক্রবার ও দুটি শনিবার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৪ দিনের ছুটির প্রস্তাব করা হয়েছিল। মোট ২৯ দিনের ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন। মন্ত্রিসভা এ তালিকা অনুমোদন করেছে।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব, যেমন বৈসাবি উদযাপনে দুই দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে বলে জানান নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সোমবারের বৈঠকে বিশেষ সৌরবিদ্যুৎ আইন এবং সরকারি ক্রয়সংক্রান্ত নীতিমালার খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী জাতীয় সংসদ অধিবেশনে বিল আকারে উপস্থাপনের পর আইন দুটি পাসের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া অর্থপাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নিউজটি শেয়ার করুন

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন অনুমোদন

আপডেট সময় ০৯:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। ফলে সাপ্তাহিক ছুটি বাদে সরকারি ছুটি থাকবে ২২ দিন।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন  অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার: সরকারের ঘোষণা