ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ চলাকালে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। আন্দোলনরত শ্রমিকরা শাখাওয়াত হোসেন ইমতিয়াজ নামের ওই উপ-পরিদর্শককে (এসআই) পিটিয়ে গুরুতর আহত করার পাশাপাশি তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

গত রবিবার (১ নভেম্বর) গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে টাঙ্গাইলের মির্জাপুর থানায় কর্মরত আছেন।

আরও পড়ুন  গাজীপুরের ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

পারিবারিক সূত্র জানায়, একটি মামলায় আদালতে সাক্ষ্য প্রদান করতে এসআই ইমতিয়াজ কোনাবাড়ী হয়ে গাজীপুর আদালতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বাইমাইল সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের মুখে পড়েন তিনি। তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পর ক্ষুব্ধ আন্দোলনকারীরা হঠাৎ তাঁর ওপর অতর্কিত চড়াও হয় এবং মারধর করে। একপর্যায়ে হামলাকারীরা তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

আহত পুলিশ কর্মকর্তা শাখাওয়াত হোসেন ইমতিয়াজ ঘটনার বর্ণনা দিয়ে জানান, “আমি পূর্বে গাজীপুরে দায়িত্বে ছিলাম। আদালতের সমন পেয়ে সাক্ষ্য দিতে যাওয়ার সময় পুলিশের পরিচয় পেয়ে তারা আমার ওপর চড়াও হয়। আত্মরক্ষার্থে আমি দৌড়ে গিয়ে প্রায় ২০ ফুট উঁচু একটি ঢাল থেকে নিচে লাফ দিই। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

হামলার পর প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত এই পুলিশ কর্মকর্তার শরীরে আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে। তবে চিকিৎসা শেষে তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

আপডেট সময় ১০:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ চলাকালে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। আন্দোলনরত শ্রমিকরা শাখাওয়াত হোসেন ইমতিয়াজ নামের ওই উপ-পরিদর্শককে (এসআই) পিটিয়ে গুরুতর আহত করার পাশাপাশি তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

গত রবিবার (১ নভেম্বর) গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে টাঙ্গাইলের মির্জাপুর থানায় কর্মরত আছেন।

আরও পড়ুন  গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে