ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি সংগৃহীত

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান।

মাজারে অবস্থান করে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.)-এর রওজা জিয়ারত করেন এবং ফাতিহা পাঠ করেন। পরে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুন  সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল ও সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা

এর আগে দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপাড়ের সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতি শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। তাঁর আগমনকে কেন্দ্র করে মাজার এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

নিউজটি শেয়ার করুন

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০২:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান।

মাজারে অবস্থান করে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.)-এর রওজা জিয়ারত করেন এবং ফাতিহা পাঠ করেন। পরে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুন  স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন