ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান, বঙ্গভবন এলাকায় যান চলাচলে ডিএমপির গণবিজ্ঞপ্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

আগামী ২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ওই দিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন  ব্লক রেইড ও নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের নির্দেশ: ডিএমপি কমিশনার

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ২১ আগস্ট দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং বা ডিআইটি রোড পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাসকে দৈনিক বাংলা–ইউবিএল–প্রেসক্লাব হয়ে চলাচল করতে হবে। প্রয়োজনে বাসগুলো সুবিধাজনক বিকল্প সড়কও ব্যবহার করতে পারবে।

এ ছাড়া দৈনিক বাংলা থেকে রাজউকের দিকে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব যানবাহন বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা–শাপলা চত্বর দিয়ে চলাচল করতে পারবে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট–ইউবিএল ক্রসিং–নাইটিঙ্গেল ক্রসিং–ফকিরাপুল ক্রসিং–ইত্তেফাক সড়কও ব্যবহার করা যাবে।

ডিএমপির পক্ষ থেকে চালকদের নির্ধারিত সড়ক এড়িয়ে প্রয়োজন অনুযায়ী অন্য সুবিধাজনক বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। তবে বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নির্ধারিত সড়ক ও এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে এ জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম সফল করতে নগরবাসী ও চালকদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান, বঙ্গভবন এলাকায় যান চলাচলে ডিএমপির গণবিজ্ঞপ্তি

আপডেট সময় ১০:৩৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

আগামী ২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ওই দিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন  পশুর হাটে অতিরিক্ত হাসিল ও অনিয়মে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি: ডিএমপি কমিশনার